Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ সুন্দরী জুঁইয়ের আসল ঘটনা ফাঁস করলেন বাবা
খুলনা বিভাগীয় সংবাদ

সুন্দরী জুঁইয়ের আসল ঘটনা ফাঁস করলেন বাবা

By Shamim Rezaসেপ্টেম্বর 13, 20193 Mins Read

সুন্দরী জুঁইয়ের আসল ঘটনা ফাঁস করলেন বাবা

Advertisement
জুমবাংলা ডেস্ক : ফারহানা নাসরিন জুঁই নামে এক নারীর বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে নিজের ভাই ও দুই স্বামীর এক কোটি ৬২ লাখ টাকা আত্মসাতের চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে খুলনার আদালতে মামলা হয়েছে। মামলাটি তদন্তের জন্য খুলনার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কাছে পাঠানো হয়েছে। এর আগে গত মঙ্গলবার খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে (দৌলতপুর থানা) মামলাটি করেন ওই নারীর বড় ভাই মোস্তফা ফয়সাল। তিনি নগরীর গোয়ালখালী মেইন রোড এলাকার এস এম বাবর আলীর ছেলে।

জানা যায়, নিজের ভাই ও দুই স্বামীসহ একাধিক ব্যক্তির কাছ থেকে কোটি টাকার বেশি হাতিয়ে নিয়েছেন ফারহানা নাসরিন জুঁই। অর্ধডজনের বেশি মানুষের সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়েছেন তিনি। নিজের উচ্ছৃঙ্খল জীবনযাপন আড়াল করতে ও অর্থের লোভে বোন জুঁইয়ের বিরুদ্ধে কুৎসা রটিয়েছেন এবং মামলা করেছেন ভাই মোস্তফা ফয়সাল।

বোন ফারহানা নাসরিন জুঁই প্রতারণার মাধ্যমে ভাই ও দুই স্বামীর এক কোটি ৬২ লাখ টাকা আত্মসাৎ করেছেন- এমন অভিযোগ এনে মামলা করেন খুলনার বয়রা এলাকার বাসিন্দা ভাই মোস্তফা ফয়সাল। বোনের বিরুদ্ধে খুলনার আদালতে মামলাটি করা হয়। এরই মধ্যে মামলাটি তদন্তের জন্য খুলনার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কাছে পাঠানো হয়েছে।

তবে মোস্তফা ফয়সালের বাবা এসএম বাবর আলী বলেছেন, জুঁইয়ের বিরুদ্ধে তোলা মোস্তফা ফয়সালের অভিযোগ মিথ্যা। নিজের আখের গোছাতে মাঝবয়সী এক ব্যক্তির সঙ্গে জুঁইয়ের বিয়ে দেয় ফয়সাল। তার কাছ থেকে অর্থনৈতিক সুবিধা নিয়েছে ফয়সাল। শেষ পর্যন্ত বোন জুঁইয়ের বিরুদ্ধে মামলা এবং অপপ্রচার শুরু করে সে।

ফয়সালের বাবা এসএম বাবর আলী আরও বলেন, ২০০৬ সালে ১৬ বছর বয়সে জুঁইকে খুলনার বাসিন্দা জিয়াউর রহমানের সঙ্গে বিয়ে দেয়া হয়। বিয়ের ছয় মাস পর জিয়াউর রহমান মারা যায়। ওই সময় জুঁইয়ের দুর্বলতার সুযোগ নিয়ে অসৎ উদ্দেশ্য হাসিল করতে পঞ্চাশোর্ধ হুমায়ুন কবিরের সঙ্গে জুঁইয়ের বিয়ে দেয় ফয়সাল। বিয়ের পর অনেক কষ্ট করে কবিরের সঙ্গে জুঁইয়ের তালাক হয়ে যায়। এরপর বেঁচে থাকার তাগিদে চাকরি নেয় জুঁই। কিন্তু সেখানেও সমস্যা সৃষ্টি করে অর্থলোভী ভাই ফয়সাল।

বাবর আলী বলেন, আমার ছেলে ফয়সাল অর্থলোভী ও বিলাসী জীবনযাপনে অভ্যস্ত। ২০০৭ সালে ফারজানা ববি সোমা নামে এক মেয়েকে বিয়ে করে সে। দুই লাখ টাকা খরচ করে ওই মেয়েকে তালাক দেয়া হয়। লেখাপড়া না করায় অনেক অর্থ ব্যয় করে ২০১২ সালে তাকে কোরিয়ায় পাঠানো হয়। সেখানে চাকরির টাকা বাবার অ্যাকাউন্টে না পাঠিয়ে বোনের অ্যাকাউন্টে পাঠাতো ফয়সাল। ওই টাকা ব্যাংক থেকে তুলে ফয়সালের বান্ধবী সাবিনাকে দেয়ার পর যা থাকতো তা আমার হাতে দেয়া হতো।

তিনি আরও বলেন, কোরিয়া থেকে দেশে এসে এক সন্তানের মা শারমিনকে বিয়ে করে ফয়সাল। স্ত্রীকে নিয়ে রাজার হালে থাকার পর অর্থ ফুরিয়ে গেলে আমার জমি বিক্রি করে ২০ লাখ টাকা দেয়া হয়। ওই টাকা দিয়ে নেভি কলোনির মধ্যে রেস্টুরেন্ট ব্যবসা শুরু করে ফয়সাল। কিন্তু মেয়েদের সঙ্গে অশালীন আচরণের কারণে সেখান থেকে বিতাড়িত হয় সে। এরই মধ্যে স্ত্রী তালাক দিয়ে চলে গেলে আবার বিয়ে করে তাকে বাড়িতে নিয়ে আসে ফয়সাল। পরে বাড়ি থেকে আর কোনো টাকা-পয়সা না দেয়ায় পরিবারকে হেনস্তা করার অপকৌশলে মেতে ওঠে ফয়সাল। বন্ধু হুমায়ুন কবিরের সঙ্গে হাত মিলিয়ে বোনকে ব্ল্যাকমেইল করতে শুরু করে সে। এমনকি বোনের বিরুদ্ধে মামলাও করেছে। যার কোনো ভিত্তি নেই।

এ বিষয়ে জানতে চাইলে মোস্তফা ফয়সাল বলেন, পাওনা টাকা না দেয়ার কৌশল হিসেবে বাবা-মা ও বোন আমার বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছে। এজন্যই আমি মামলা করেছি। আদালতে এসবের প্রমাণ হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
গৃহিণীর মৃত্যু

নারকেল গাছ ভেঙে পড়ে গৃহিণীর মৃত্যু

জুন 21, 2026
Manikganj

শিক্ষকের পিটুনিতে প্রসাব করে দিল শিশু, স্কুলে যেতে অনীহা

জুন 20, 2026
Shibaloy

নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ

জুন 20, 2026

Latest News

গৃহিণীর মৃত্যু

নারকেল গাছ ভেঙে পড়ে গৃহিণীর মৃত্যু

Manikganj

শিক্ষকের পিটুনিতে প্রসাব করে দিল শিশু, স্কুলে যেতে অনীহা

Shibaloy

নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ

OC

ভুক্তভোগী নারীকে ‘মাল’ বলা সেই ওসি প্রত্যাহার

মামলার আসামি

পীর ‘সেজে’ কবরস্থানে আস্তানা গাড়লেন হত্যা মামলার আসামি

মা

নোয়াখালীতে পুকুরের মোটরের তারে জড়িয়ে প্রাণ গেল মা-ছেলের

র‍্যালি

নারায়ণগঞ্জে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি, বিশ্বকাপে জয়ের শুভকামনা

গ্রেফতার

নারায়ণগঞ্জে অপহরণ মামলায় ডিবি পুলিশের চার সদস্য গ্রেফতার

বয়লার

নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণ, আহত ১৫

শাহ মুনিমের

সিলেটকে গ্লোবালাইজড নগরী হিসেবে গড়ে তোলার আহ্বান শাহ মুনিমের

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa