আন্তর্জাতিক ডেস্ক : ব্যাপক সমালোচনার মুখে হিন্দি দিবসে করা টুইটের বক্তব্য থেকে সরে এলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার সুর পাল্টে তিনি বলেন, তিনি কখনই অন্য আঞ্চলিক ভাষার উপরে হিন্দিকে চাপিয়ে দেওয়ার কথা বলেননি। যদি কিছু মানুষ এই নিয়ে রাজনীতি করতে চান, সেটা তাদের ব্যাপার।

ঐ দিনটিকে হিন্দি দিবস হিসেবে ঘোষণা করেছিল ভারত সরকার। পশ্চিমবঙ্গ ও কর্ণাটকসহ পুরো ভারতেই স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় ওঠে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও কড়া সমালোচনা হয় অমিতের টুইটের।
সোমবার বাংলার মর্যাদা ও অধিকার রক্ষায় সর্বস্তরের জনগণকে এক হওয়ার আহবান জানিয়ে ফেসবুকে পোস্ট দেন পশ্চিমবঙ্গের ৫০ জন বুদ্ধিজীবী। দক্ষিণ ভারতের অনেক রাজনীতিকও সরকারের ‘এক দেশ, এক ভাষা’ নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানান। তারা এই পরিকল্পনাকে ‘হিন্দি আগ্রাসন’ বলে মন্তব্য করেন।
সারা দেশে ব্যাপক সমালোচনা ও প্রতিবাদের মুখে অবশেষে বুধবার নিজের টুইটের বিষয়ে মুখ খোলেন অমিত শাহ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



