Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ সেই ‘কাঁচা ধান’ কাটার ভিডিও শেয়ার করা যুবক গ্রেপ্তার
ঢাকা বিভাগীয় সংবাদ

সেই ‘কাঁচা ধান’ কাটার ভিডিও শেয়ার করা যুবক গ্রেপ্তার

By iNews DeskMay 6, 20202 Mins Read

সেই ‘কাঁচা ধান’ কাটার ভিডিও শেয়ার করা যুবক গ্রেপ্তার

Advertisement
জুমবাংলা ডেস্ক : টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য (এমপি) তানভীর হাসান মনির ধান কাটার ভিডিও সামাজিক যোগাযাগমাধ্যম ফেসবুকে শেয়ার করার পর মোমেন প্রধান (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার রাতে ‘সরকারবিরোধী প্রচারণার’ অভিযোগে রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোতালেব বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। দুপুরে উপজেলার কাঞ্চন বাজার থেকে মোমেন প্রধানকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার সঙ্গে থাকা মোটরসাইকেলটিও জব্দ করে পুলিশ।

খোঁজ নিয়ে জানা যায়, মোমেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার কেন্দুয়াপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, কিছুদিন ধরে সরকারের “ভাবমূর্তি ক্ষুণ্ন হয়’ এমন কিছু ভিডিও মোমেন প্রধান তার ফেসবুক আইডি থেকে শেয়ার করে আসছিলেন। এমন অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। গত ২৮ এপ্রিল তিনি নিজ ফেসবুক আইডি থেকে একজন এমপির সবুজ ধান কাটার ভিডিও শেয়ার করেন।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, সরকারবিরোধী প্রচারণার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে ওই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

প্রসঙ্গত, ২৭ এপ্রিল দুপুরে টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির স্থানীয় নেতাকর্মীদের নিয়ে ধান কাটেন।

পাকা না কাঁচা ধান কেটেছেন, এ নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন স্থানীয় এই সংসদ সদস্য।

খোঁজ নিয়ে জানা যায়, গোপালপুর উপজেলার পৌরসভার সুন্দর এলাকার কৃষক লতিফ মিয়া ও তার ছেলে সুজন মিয়ার ১৫ শতাংশ জমিতে ব্রি. ২৮ ধান লাগান। জমিটি বৈরান নদীর তীরবর্তী হওয়ায় ও জমিতে পানি ওঠার সম্ভাবনা দেখা দেয়। এমন পরিস্থিতিতে সেই ধান সুজন ও তার ছেলে কাটছিলেন।

এমন সময় ওই জমির পাশের রাস্তা দিয়ে গাড়িতে করে যাচ্ছিলেন স্থানীয় সংসদ সদস্য। তিনি ওই কৃষককে একাই ধান কাটা দেখতে পেয়ে গাড়ি থেকে নেমে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কিছু ধান কেটে দেন।

ধান কাটার এমন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায়, বেশ কয়েকজন ব্যক্তি একটি জমির ‘কাঁচা ধান’ কাটছেন। এদের মধ্যে ধান কাটছেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির।

ভিডিওটিতে আরও দেখা যায়, গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজসহ আরও স্থানীয় কয়েকজন নেতাও ধান কাটায় অংশ নিয়েছে। সূত্র : দৈনিক আমাদের সময়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa