Advertisement

নিজেস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও গঠনতন্ত্র বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অপরাধে কালীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. শুক্কুর আলী শেখ ও সাধারন সম্পাদক মোমেন পাঠানকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দলীয় সকল কর্মকান্ড থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকালে অব্যাহতির বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ পৌর যুবলীগের সভাপতি মো. বাদল হোসেন ও সাধারন সম্পাদক রেজাউর রহমান আশরাফী খোকন।

তারা জানান, রোববার সন্ধ্যায় তাদের স্বাক্ষরিত একটি অব্যাহতিপত্র ইতিমধ্যে ৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ও সাধারন সম্পাদককে পাঠানো হয়েছে। ওই দুই ওয়ার্ড যুবলীগ নেতা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে নানা সংগঠন বিরোধী কাজে লিপ্ত থাকায় তাদেরকে দলের সকল কর্মকান্ড থেকে অব্যাহতি দেয়া হয়েছে।


জানা গেছে, পৌরসভার ৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. শুক্কুর আলী শেখের বিরুদ্ধে চলতি বছরের শুরুর দিকে গাজীপুর মহানগর পূবাইল থানায় একটি শ্লীলতাহানীর মামলা হয়ে। এছাড়াও ওই যুবলীগ নেতার বিরুদ্ধে একাধিক বিয়ে ও বহু নারী কেলেংকারীর অভিযোগ রয়েছে। আর ওই ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক মোমেন পাঠানের বালীগাঁও পশ্চিমপাড়া গ্রামে একাধীক জুয়ার পরিচালনা করে। গত শুক্রবার (১০ এপ্রিল) রাতে ওই দুই যুবলীগ নেতার নেতৃত্বে কালীগঞ্জ ক্যাবল নেটওয়ার্ক নামের এক ডিশ ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর ও ওই ব্যবসা প্রতিষ্ঠানের সত্বাধাকারী, তিন কর্মচারীসহ ৫ জনকে মারধর করে।

 

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google