বিদেশি ঈগল

Advertisement
জুমবাংলা ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমাদানি কার্গোতে অভিযান চালিয়ে ১০টি বিদেশি ঈগল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত সেই ১০টি বিদেশি ঈগল গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে হস্তান্তর করা হয়েছে।

বিদেশি ঈগল

সোমবার (২৮ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পরিদর্শক নিগার সুলতানা।

তিনি জানান, মেসার্স সারা এগ্রো নামে আমদানিকারক প্রতিষ্ঠান সুদান থেকে বৈধভাবে আনা ১৫টি হর্ণবিল পাখির সঙ্গে এনওসি বহির্ভূত ১০টি ঈগলও বাংলাদেশে নিয়ে আসে। শনিবার (২৬ নভেম্বর) দুপুরে কাস্টমস কর্তৃপক্ষ এনওসি বহির্ভূত ঈগল পাখিগুলো জব্দ করে এবং বিষয়টি বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগে খবর দেয়। পরে কাস্টমস আইন ১৯৬৯ লঙ্ঘন করায় আমদানিকারকের বিরুদ্ধে মামলা দায়ের ও তাদের কাছ থেকে ১৯ লাখ ৮৮ হাজার ৫৫৫ টাকা জরিমানা আদায় করা হয়। পাখিগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করে বিমানবন্দরের কাস্টমস কর্তৃপক্ষ।  পরে উদ্ধার করা পাখিগুলোকে পরিপালন ও সংরক্ষণের জন্য রোববার (১৭ নভেম্বর) দুপুরে গাজীপুর বঙ্গবন্ধু সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

তিনি আরও জানান, এভাবে আনা পশু-পাখি জব্দ করতে ও নিয়মিত মনিটরিং করতে বিমানবন্দরে বন কর্মকর্তাদের জন্য পাশ ও একটি নির্দিষ্ট কক্ষ থাকা দরকার। কিন্তু সেখানে তা নেই। যার কারণে স্বাধীনভাবে নিয়মিতভাবে মনিটরিং করা সম্ভব হয় না।

ভেজাল ও নকল ওষুধে বাজার সয়লাব!

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google