ফাইল ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক: পদ্মা সেতু নির্মাণের জন্য প্রশংসা করায় ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ভাষা, সংস্কৃতি ও আদর্শগত মিলের ভিত্তিতে বিদ্যমান সম্পর্ককে শক্তিশালী করতে দুই বাংলার একসঙ্গে কাজ করার কোন বিকল্প নেই।’

মমতাকে পাঠানো এক চিঠিতে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘আপনার চিঠির জন্য ধন্যবাদ। আপনার আন্তরিকতা এবং সৌহার্দ্য আমাকে মুগ্ধ করেছে। বাংলাদেশের জনগণ পশ্চিমবঙ্গের জনগণের সাথে অনুরূপ একাত্মতা অনুভব করে।’

১২ জুলাই তারিখের চিঠিতে তিনি আরও লিখেছেন যে, ‘আপনি (মমতা) ইতিমধ্যেই জেনেছেন, নিজস্ব অর্থায়নে পদ্মা বহুমুখী সেতু নির্মাণের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রদর্শিত পথ অনুসরণ করে একটি আত্মনির্ভরশীল সোনার বাংলা গড়তে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে গেছে।’

শেখ হাসিনা বলেন, ‘আমি বিশ্বাস করি যে, এই সেতু পশ্চিমবঙ্গের পাশাপাশি সমগ্র ভারতের সাথে বাংলাদেশের আত্মিক বন্ধনকে আরো দৃঢ় করবে এবং বাণিজ্যিক সম্পর্কের জন্য সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করবে।’

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আশা করি, ২০২২ সালের সেপ্টেম্বরে আমার নির্ধারিত নয়াদিল্লি সফরের সময় আপনার সাথে দেখা করার একটি সুযোগ সৃষ্টি হবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিঠিতে মমতার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও অব্যাহত সাফল্য কামনা করেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.