Advertisement

সৈয়দপুর প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে নেদো বালা (৮০) নামে এক বৃদ্ধাকে প্রতিপক্ষরা কুপিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় ওই বৃদ্ধার ছেলে অধির চন্দ্র রায় বাদি হয়ে রবিবার (৬ মে) রাতে সৈয়দপুর থানায় ৫ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সোনাখুলি সিপাইগঞ্জ এলাকায়।

অভিযোগে জানা যায়, ওই এলাকার ক্ষিতিশ চন্দ্র রায়ের বাড়ির পাশে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন বৃদ্ধা নেদো বালা তার বংশধরেরা। তবে তার বসবাসের পুর্বে নেদো বালার সীমানায় জবরজস্তি বসত ঘর নির্মাণ করে ক্ষিতিশ। প্রতিবাদ করলে ঘরছাড়া করাসহ নানা হুমকি দেয়া হতো তাদের। এতে অনেকটা এক ঘরে হয়ে জীবন-যাপন করতে হয় নেদো বালা ও তার পরিবারের সদস্যদের।

বৃহস্পতিবার (২ মে) নেদো বালার ছেলে অধির চন্দ্র রায় (৫৫) সিমানা বেদখল নিয়ে কথা বলায় প্রতিবেশি ক্ষিতিশের ছেলে প্রমথ (২২) ও পরিবারের অন্যন্যরা ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র দিয়ে নেদো বালার পরিবারের ওপর হামলা চালায়। এ সময় বৃদ্ধা নেদো বালাসহ পরিবারের অন্য সদস্যরা আহত হন। পরে প্রতিবেশিরা তাদের সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করেন।

পরে ঘটনার ন্যায় বিচারের দাবিতে আহত বৃদ্ধার ছেলে অধির চন্দ্র রায় প্রভাবশালী ক্ষিতিশ চন্দ্র রায় ও তার ছেলেসহ ৫ জনের বিরুদ্ধে গত রবিবার রাতে সৈয়দপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

সৈয়দপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শাহজাহান পাশা অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা তদন্তে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.