মো মনিরুল ইসলাম, নারায়ণগঞ্জ: পুলিশ হেফাজতে এক ব্যবসায়ীসহ তিনজনকে নির্যাতনের ঘটনায় নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ আলম ও সাবেক উপ-পরিদর্শক (এস আই) সাধন বসাককে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রবিবার (১২ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ জেলা দায়রা জজ আস সামছ জগলুল হোসেনের আদালতে আত্মসমর্পণ করলে তাদের জামিন নামঞ্জুর করা হয়।

এর আগে গত বৃহস্পতিবার তাদের দুজনের বিরুদ্ধে একই আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

Advertisement

আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মনিরুজ্জামান বুলবুল জানান, পুলিশ হেফাজতে নির্যাতনের ঘটনায় আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে তারা হাইকোর্ট থেকে ৪ সপ্তাহের জামিনে ছিলেন। পরবর্তীতে জামিনের মেয়াদ শেষে আসামিরা রবিবিার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, সরকারি ক্ষমতার অপব্যবহার করে মামলার বাদীকে শারীরিক ও মানসিক নির্যাতন করার অভিযোগে ওই দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে মামলা করা হয়। মামলায় ওই দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ায় তারা আদালতে আত্মসমর্পণ করে।

মামলার বাদী আনিসুর রহমান বলেন, ২০১৮ সালের ৭ অক্টোবর মধ্যরাতে যুবলীগ নেতা জাহিদুল ইসলাম, তার বন্ধু মো. বাবুল ও তাকে সোনারগাঁ থানার তৎকালীন ওসি মোরশেদ আলম ও এসআই সাধন বসাক বাসা থেকে তুলে নিয়ে থানায় নির্যাতন করেন।

খতনা অনুষ্ঠানের টাকায় তাদের মুখে ফুটল হাসি

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.