Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক সৌদিকে ছাপিয়ে ইউরোপে বৃহত্তম তেল রপ্তানিকারক ভারত
আন্তর্জাতিক

সৌদিকে ছাপিয়ে ইউরোপে বৃহত্তম তেল রপ্তানিকারক ভারত

By Saiful IslamApril 30, 20232 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : পরিশোধিত তেল কেনার ক্ষেত্রে ইউরোপের ভরসা এখন ভারত। সমীক্ষক সংস্থা কেপলারের পরিসংখ্যানে সম্প্রতি দেখা গেছে, এখন ভারতই ইউরোপের দেশগুলোকে সবচেয়ে বেশি পরিশোধিত তেল সরবরাহ করছে। এত দিন ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোকে পরিশোধিত তেল সরবরাহের নিরিখে শীর্ষে ছিল সৌদি আরব। সম্প্রতি উপসাগরীয় এই দেশটিকে ছাপিয়ে গেছে ভারত।

সৌদিকে ছাপিয়ে ইউরোপে বৃহত্তম তেল রপ্তানিকারক ভারত

Advertisement

বিশেষজ্ঞদের একাংশের অনুমান, এ ঘটনার প্রেক্ষাপট তৈরি করেছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। যুদ্ধ শুরু হওয়ার পরই রাশিয়া থেকে তেল কেনায় নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের অধিকাংশ দেশ। অন্যদিকে তেল রপ্তানির পরিমাণ অব্যাহত রাখতে অপরিশোধিত তেলের দাম কমিয়ে দেয় রাশিয়া। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম যখন ক্রমেই ঊর্ধ্বমুখী, সে সময় পশ্চিমা দেশগুলোর আপত্তি অগ্রাহ্য করেই রাশিয়া থেকে সস্তায় তেল কেনা অব্যাহত রাখে ভারত। অভ্যন্তরীণ চাহিদা মেটানোর জন্য তো বটেই, বিদেশেও এই তেল রপ্তানি করার সিদ্ধান্ত নেয় নয়াদিল্লি।

সমীক্ষায় দেখা যাচ্ছে, ইউরোপের দেশগুলো তেল কেনার প্রশ্নে এতটাই ভারতনির্ভর হয়ে পড়েছে যে দিনে প্রায় তিন লাখ ৬০ হাজার ব্যারেল তেল ভারত থেকে রপ্তানি করা হচ্ছে।

বিশেষজ্ঞদের বড় একটা অংশ জানাচ্ছে, ইউরোপীয় ইউনিয়নের সংকটটা এখন উভমুখী। রুশ তেলের অভাব পূরণের জন্য তারা যেমন বিকল্প তেল রপ্তানিকারী দেশের সন্ধান করছে, তেমনি রাশিয়ার দামে অপরিশোধিত তেল কেনার জন্যও তারা উদ্যোগী হয়েছে। ইউরোপের কাছে দুটি সমস্যারই আশু সমাধান এখন ভারতই।

রাশিয়া থেকে আগেও তেল কিনলেও ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরই ভ্লাদিমির পুতিনের দেশ থেকে তেল কেনার পরিমাণ বহু গুণ বাড়ায় ভারত। উপসাগরীয় দেশগুলোকে সরিয়ে ভারতে অপরিশোধিত তেল আমদানির ক্ষেত্রে রাশিয়াই শীর্ষ স্থানে উঠে আসে। জ্বালানি সংকটে ভোগা ইউরোপে পরিশোধিত তেল রপ্তানি করার সিদ্ধান্ত নেয় নরেন্দ্র মোদির সরকার।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Turkey

তুরস্কে সৃষ্টি হচ্ছে একের পর এক রহস্যময় গভীর গর্ত, ঘটনা কী?

July 5, 2026
ইরানের নতুন নেতা

ইরানের নতুন নেতার অবস্থান এখনো অজানা

July 5, 2026
খামেনি

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে জনসমুদ্র, হাতে প্রতিশোধের প্রতীক

July 4, 2026

Latest News

Turkey

তুরস্কে সৃষ্টি হচ্ছে একের পর এক রহস্যময় গভীর গর্ত, ঘটনা কী?

ইরানের নতুন নেতা

ইরানের নতুন নেতার অবস্থান এখনো অজানা

খামেনি

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে জনসমুদ্র, হাতে প্রতিশোধের প্রতীক

Khamini

বাবার শোকানুষ্ঠানে কেন নেই মোজতবা খামেনি?

বিদেশিদের সম্পত্তি

বিদেশিদের সম্পত্তি ক্রয়ে সৌদিতে নতুন আইন

আয়াতুল্লাহ আলী খামেনি

আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল

স্বাধীনতা দিবস

গলে যাচ্ছে জুতার তলা, বাতিল স্বাধীনতা দিবসের বহু অনুষ্ঠান

মানব প্লাসেন্টা পাচারকারী

পাকিস্তানে মানব প্লাসেন্টা পাচারকারী আন্তর্জাতিক চক্রের সন্ধান

khamenei

খামেনির জানাজায় বিশ্বনেতারা, নেই গালফ দেশগুলোর কোনো প্রতিনিধি!

আইআরজিসি প্রধান

খামেনির বিদায় প্রস্তুতির মাঝে দীর্ঘ আত্মগোপন থেকে প্রকাশ্যে আসলেন আইআরজিসি প্রধান

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa