আন্তর্জাতিক ডেস্ক : মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র হজ পালনে উদ্দেশে বিশ্বের প্রায় সকল দেশ থেকেই ইসলাম ধর্মাবলম্বীরা তাদের তীর্থ ভূমি খ্যাত সৌদি আরবের মক্কা নগরীর দিকে যাত্রা শুরু করেছে। এমতাবস্থায় হজ ইস্যুতে আরেক মুসলিম রাষ্ট্র কাতারের ওপর গুরুতর অভিযোগ আনলো সৌদি সরকার।

Advertisement
দেশটির অভিযোগ, সৌদিতে হজ পালনের উদ্দেশে যেতে চাওয়া নাগরিকদের বাধা দিচ্ছে কাতার। এমনকি হজে যেতে ইচ্ছুক সকল কাতারিদের ওপর সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। রবিবার (১৪ জুলাই) সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের বরাতে এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‌‘সৌদি প্রেস এজেন্সি’।

মন্ত্রণালয়ের অভিযোগ, কাতারসহ বিশ্বের সকল প্রান্তের হজ ও ওমরাহ পালনে আগ্রহী যাত্রীদের জন্য এরই মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে সৌদি সরকার। এরপরও কাতারি নাগরিকদের পবিত্র হজ ও ওমরাহ পালনের জন্য সৌদিতে আসতে দিচ্ছে না দেশটির সরকার। যদিও সৌদি মন্ত্রণালয়ের এই অভিযোগটি এরই মধ্যে ভিত্তিহীন ও বানোয়াট বলে দাবি করে দেশটির ওপর পাল্টা অভিযোগ এনেছে কাতার সরকার।

এ দিকে দেশটির আওকাফ ও ইসলামি কল্যাণ বিষয়ক মন্ত্রণালয় বলছে, সৌদি আরবই উল্টো কাতারি নাগরিকের বিরুদ্ধে দেশটিতে প্রবেশে কড়াকড়ি বিধিনিষেধ আরোপ করেছে। হজ এবং ওমরাহ পালনে ইচ্ছুক আমাদের নাগরিকরা সৌদি সরকারের ব্যাপক প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন। কাতারের এই অভিযোগকে এরই মধ্যে প্রত্যাখ্যান করেছে সৌদি প্রশাসন, তাদের দাবি, পবিত্র হজ ইস্যুতে সকল রাজনৈতিক অপপ্রচার প্রতিহত করা হবে। হজ পালনে ইচ্ছুক কাতারের নাগরিকরা দোহার সরকারি বিমান পরিবহন সংস্থা ছাড়া অন্য যে কোনো বিমানে চেপে সৌদিতে আসতে পারবেন।

এর আগে ২০১৭ সালের ৫ জুন কাতারের বিরুদ্ধে সন্ত্রাসবাদে অর্থায়ন ও মদদ দেওয়ার অভিযোগ এনে অবরোধ আরোপ করে সৌদি নেতৃত্বাধীন বেশ কয়েকটি জোট। মূলত সেই অবরোধ আরোপের পর থেকে দেশ দুটির কূটনৈতিক সম্পর্কে টানাপড়েন শুরু হয়। যার প্রভাব পড়ে ইসলামের পঞ্চম ভিত্তির একটি পবিত্র হজেও।

সৌদির আওকাফ ও ইসলামি কল্যাণ বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য মতে, চলতি বছর পবিত্র হজ পালনের জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ১৭ লাখ এবং ওমরাহর জন্য ৮০ লাখের মতো মানুষ দেশটিতে পাড়ি জমাবেন। বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়াসহ আরও কয়েকটি দেশ থেকে ইতোমধ্যে প্রায় ৩৭ হাজার হজ যাত্রী সৌদিতে পৌঁছেছেন বলে জানিয়েছে মন্ত্রণালয়।

সূত্র : আরব নিউজ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google