Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা সৌদির গোলরক্ষককে বাংলাদেশে ফ্ল্যাট দিতে চাওয়া মঞ্জুরুল এ প্রসঙ্গে যা বললেন
খেলাধুলা ফুটবল বিভাগীয় সংবাদ

সৌদির গোলরক্ষককে বাংলাদেশে ফ্ল্যাট দিতে চাওয়া মঞ্জুরুল এ প্রসঙ্গে যা বললেন

By জুমবাংলা নিউজ ডেস্কNovember 24, 2022Updated:November 24, 20221 Min Read

স্পোর্টস ডেস্ক : সৌদি আরবের গোলরক্ষক মোহাম্মদ আলওয়াইসকে বাংলাদেশে একটি ফ্ল্যাট বাড়ি উপহার দিতে চান চট্টগ্রামের সাবেক মেয়র ও ব্যবসায়ী এম মঞ্জুরুল আলম। কাতার ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারায় সৌদি আরব। সৌদি আরবের এমন বিজয়ে ধন্যবাদ জানাতে বুধবার (২৩ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের মোস্তফা হাকিম ভবন অডিটোরিয়ামে মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এক শোকরানা সমাবেশ ও দোয়া মাহফিল এই ঘোষণা দেন তিনি।

সৌদির গোলরক্ষককে বাংলাদেশে ফ্ল্যাট দিতে চাওয়া মঞ্জুরুল এ প্রসঙ্গে যা বললেন

Advertisement

শোকরানা সমাবেশে মঞ্জুরুল আলম বলেন, আর্জেন্টিনার বিরুদ্ধে সৌদি আরবের জয়ে মুসলিম বিশ্ব তথা মুসলিম উম্মাহর নাম উজ্জ্বল হয়েছে। গোলরক্ষক মোহাম্মদ আলওয়াইসকে বাংলাদেশে একটি ফ্ল্যাট বাড়ি উপহার দিতে চাই। আলহাজ মোস্তফা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে ওই গোলকিপারকে সংবর্ধনা দিতে চাই।

এতে সভাপতিত্ব করেন- আলহাজ মোস্তফা হাকিম বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর। সমাবেশে উপস্থিত ছিলেন- সাবেক উপাধ্যক্ষ বাদশা আলম, মাওলানা ফরিদুল আলমসহ, আলহাজ মোস্তফা হাকিম বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক, তাহের-মঞ্জুর সুন্নিয়া মাদ্রাসার শিক্ষক এবং মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন, হোছনে আরা মঞ্জুর ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা।

এই প্রসঙ্গে এম মঞ্জুরুল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গোলরক্ষক মোহাম্মদ আলওয়াইসের অসাধারণ বীরত্বে সাবেক চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়েছে। তাকে আমি বাংলাদেশে একটি ফ্ল্যাট বাড়ি উপহার দিতে প্রস্তুত আছি। পাশাপাশি সাগরিকার শেখ রাসেল স্টেডিয়ামে এনে সংবর্ধনা দিতে চাই। তারা রাজি থাকলে হয়ে যাবে।’

 

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
আর্জেন্টিনা

মেসির গোলে সমতা ফেরাল আর্জেন্টিনা

July 7, 2026
মিশর

আর্জেন্টিনার বুকে কাঁপন ধরিয়ে বিরতিতে মিশর

July 7, 2026
messi-miss

মেসির পেনাল্টি মিস

July 7, 2026

Latest News

আর্জেন্টিনা

মেসির গোলে সমতা ফেরাল আর্জেন্টিনা

মিশর

আর্জেন্টিনার বুকে কাঁপন ধরিয়ে বিরতিতে মিশর

messi-miss

মেসির পেনাল্টি মিস

egypt

আর্জেন্টিনার জাল কাঁপাল মিশর

সিংগাইর

তুচ্ছ ঘটনায় কিশোরকে কুপিয়ে জখম, এমপি আমানউল্লাহকে জড়িয়ে ‘মিথ্যাচার’!

মাটিচাপা পড়ে নারী

কক্সবাজারে ফের পাহাড় ধস, মাটিচাপা পড়ে নারীর মৃত্যু

জেলে তালিকা

চরফ্যাশন জেলে তালিকা হালনাগাদ করণ সভা অনুষ্ঠিত

egypt-coach

ম্যাচের আগে আর্জেন্টিনাকে যে হুংকার দিয়ে রাখলেন মিসরের কোচ

Student

পরীক্ষার খাতায় শিক্ষককে ‘আব্বু’ ডেকে নম্বর চাইলেন শিক্ষার্থী

ফিলিস্তিন

আর্জেন্টিনা ম্যাচের আগে আলোচনায় ফিলিস্তিন, কী বলছেন মিশরের কোচ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa