আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব হামলায় তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং বহু সংখ্যক ড্রোন ব্যবহার করেছে। খবর ফার্স নিউজের।

Advertisement
আল-আলম টেলিভিশন চ্যানেল জানিয়েছে, সৌদি আরবের জিজান এবং খামিস মুশাইত শহরে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হামলার পর জিজান বিমানবন্দর বন্ধ করে দেয়া হয় যার কারণে বহু বিমান সেখানে অবতরণ করতে পারে নি।
এদিকে, সৌদি আরবের কয়েকটি সংবাদ সূত্র দাবি করেছে যে, দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনী দুটি ড্রোন ভূপাতিত করেছে। এসব ড্রোন সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরের ওপর ওড়াউড়ি করছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



