Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক থাইল্যান্ডে ছড়িয়ে পড়েছে রাক্ষুসে তেলাপিয়া, বিপাকে মৎস্যজীবীরা
আন্তর্জাতিক

থাইল্যান্ডে ছড়িয়ে পড়েছে রাক্ষুসে তেলাপিয়া, বিপাকে মৎস্যজীবীরা

By Shamim RezaJuly 5, 20263 Mins Read

থাইল্যান্ডে আগ্রাসী প্রজাতির একটি তেলাপিয়া মাছ দ্রুত ছড়িয়ে পড়ে চিংড়ি চাষ, উপকূলীয় মৎস্যসম্পদ এবং দেশীয় জলজ প্রাণীর জন্য বড় হুমকি হয়ে উঠেছে। পশ্চিম আফ্রিকার এই ‘ব্ল্যাকচিন তেলাপিয়া’ এরই মধ্যে অন্তত ১৯টি প্রদেশে ছড়িয়ে পড়েছে। দ্রুত বংশবিস্তার, বিভিন্ন ধরনের পানিতে টিকে থাকার ক্ষমতা এবং দেশীয় প্রজাতির খাদ্য ও আবাসস্থল দখল করে নেওয়ায় থাইল্যান্ডের মৎস্য খাত বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে।

তেলাপিয়া মাছ

Advertisement

বিশেষজ্ঞরা বলছেন, এখন এই তেলাপিয়া পুরোপুরি নির্মূল করা প্রায় অসম্ভব।

চিংড়ি খামার ছেড়ে দিতে বাধ্য হয়েছেন অনেক চাষি

থাইল্যান্ডের সামুত সংখ্রাম প্রদেশের জেলে ওয়ালপ খুনজায়েন বলেন, মাত্র দুই মাসের মধ্যে তার খামারের প্রায় ১০ লাখ চিংড়ির পোনা ব্ল্যাকচিন তেলাপিয়া খেয়ে ফেলে।

তিনি বলেন, ‘ওরা সবকিছু খেয়ে ফেলেছে। চিংড়ি খেয়েছে, এমনকি কাঁকড়াও খেয়ে ফেলেছে।’

এরপর তিনি চিংড়ি চাষ ছেড়ে দিতে বাধ্য হন। তার কথায়, আগের মতো স্থানীয় বিভিন্ন মাছ ও কাঁকড়াও এখন আর দেখা যায় না।

ছড়িয়ে পড়েছে ১৯ প্রদেশে
থাইল্যান্ডে ব্ল্যাকচিন তেলাপিয়ার উপস্থিতি প্রথম ধরা পড়ে ২০১১ সালে রাজধানী ব্যাংককের দক্ষিণে সামুত সংখ্রাম এলাকায়। এরপর থেকে এটি দ্রুত ছড়িয়ে পড়ে মধ্য ও দক্ষিণাঞ্চলের অন্তত ১৯টি প্রদেশে।

খাল, নদী, উপকূলীয় এলাকা এমনকি পর্যটনকেন্দ্র পাতায়ার জলাশয়েও এই তেলাপিয়া পাওয়া যাচ্ছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এটি ভবিষ্যতে থাইল্যান্ডের সীমান্ত পেরিয়ে প্রতিবেশী দেশগুলোতেও ছড়িয়ে পড়তে পারে।

কেন এত বড় সমস্যা?
বিশেষজ্ঞদের মতে, ব্ল্যাকচিন তেলাপিয়া খুব দ্রুত বংশবিস্তার করে। ছোট মাছের বেঁচে থাকার হারও বেশি। ফলে নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নেওয়ার পরও অল্প সময়ের মধ্যে আবার সংখ্যায় বেড়ে যায়।

এছাড়া এই তেলাপিয়া মিঠা ও লোনা—উভয় ধরনের পানিতেই সহজে টিকে থাকতে পারে।

থাইল্যান্ডের খন কায়েন বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক থোৎসাপোল চাইয়ানুনপর্ন বলেন, ‘আমরা সেই অবস্থার অনেক বাইরে চলে গেছি, যেখান থেকে এই মাছ পুরোপুরি নির্মূল করা সম্ভব।’

খেতে চান না কেউ
বিশ্বের দরবারে থাইল্যান্ডের রান্নার বেশ সুনাম রয়েছে। তবে এই কুখ্যাত মাছটি কেউই খেতে আগ্রহী নন। সামুত প্রাকানের মাছ বাজারের এক বিক্রেতা টোংটা সামতিয়া বলেন, তিনি এই মাছ বিক্রির চেষ্টা করেছিলেন কিন্তু কেউ কেনেনি। মানুষ এটি কীভাবে খেতে হয় তা জানে না। মাছটি দেখতেও সুন্দর নয়।

ব্যাংককের একজন জেলে থানান্দন চারোয়েনহিরানসাকু সংকটের তীব্রতা তুলে ধরে বলেন, জালে তিনবার টান দিলে অনায়াসে ২০ থেকে ৩০ কেজি এই তেলাপিয়া উঠে আসে। আমাদের খালগুলো এখন এই মাছে ভরা। তিনি কেবল আশা করেন, এই মাছ যেন প্রতিবেশীদের দেশে আর না ছড়ায়। তিনি এটিকে একটি নীরব ঘাতক হিসেবে আখ্যা দিয়েছেন।

কীভাবে ছড়াল?
এই তেলাপিয়া কীভাবে থাইল্যান্ডে ছড়িয়েছে, তা নিয়ে বিতর্ক রয়েছে। জেলেদের একটি সংগঠন কৃষিভিত্তিক প্রতিষ্ঠান চ্যারোয়েন পোকফান্ড ফুডস পিএলসির বিরুদ্ধে মামলা করেছে। তাদের অভিযোগ, গবেষণার জন্য ২০১০ সালে আমদানি করা ব্ল্যাকচিন তেলাপিয়া থেকেই এই বিস্তার ঘটেছে।

তবে প্রতিষ্ঠানটি অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, গবেষণার জন্য আনা সব মাছ ধ্বংস করা হয়েছিল এবং তাদের গবেষণাকেন্দ্র ছিল সম্পূর্ণ নিয়ন্ত্রিত ব্যবস্থা।

পরিবেশের জন্যও হুমকি
গবেষকদের মতে, এই তেলাপিয়া শুধু দেশীয় মাছের সঙ্গে খাদ্য ও আবাসস্থলের প্রতিযোগিতাই করছে না, জলজ পরিবেশেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

ডিম দেওয়ার সময় স্ত্রী মাছ বালিতে অসংখ্য গর্ত তৈরি করে। এতে তলদেশের জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হতে পারে। একই সঙ্গে পানির নিচের উদ্ভিদের আলোকসংশ্লেষণও বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ ছাড়া ব্ল্যাকচিন তেলাপিয়া জুপ্ল্যাঙ্কটন খেয়ে ফেলে। অথচ জুপ্ল্যাঙ্কটন শৈবাল নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তেলাপিয়া নিয়ন্ত্রণে কী করছে থাইল্যান্ড
এই তেলাপিয়া নিয়ন্ত্রণে থাইল্যান্ড সরকার কয়েকটি পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে রয়েছে প্রাকৃতিক শিকারি হিসেবে এশিয়ান সি বাস মাছ ছাড়া, বন্ধ্যা বংশধর উৎপাদন করতে পারে—এমন ব্ল্যাকচিন তেলাপিয়া উন্নয়ন এবং বেশি করে তেলাপিয়া ধরতে উৎসাহ দিতে জেলেদের অর্থ দেওয়া।

সরকারি তথ্য অনুযায়ী, এরই মধ্যে হাজার হাজার টন ব্ল্যাকচিন তেলাপিয়া জলাশয় থেকে অপসারণ করা হয়েছে।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

তবে বিশেষজ্ঞরা বলছেন, এখন সবচেয়ে কার্যকর উপায় হলো এই তেলাপিয়ার অর্থনৈতিক ব্যবহার বাড়ানো। যেমন পশুখাদ্য, মাছের সস বা খাদ্য হিসেবে ব্যবহার।

গবেষকেরা এখন পরিবেশগত ডিএনএ (eDNA), পানির নিচের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ক্যামেরা এবং শব্দতরঙ্গ বিশ্লেষণের মতো প্রযুক্তি ব্যবহার করে এসব আগ্রাসী মাছ শনাক্ত ও পর্যবেক্ষণের চেষ্টা করছেন।

সূত্র: দ্য গার্ডিয়ান

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
তেলাপিয়া মাছ
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts

মেক্সিকোর মেয়র কেন কুমির বিয়ে করলেন

July 5, 2026
আয়াতুল্লাহ খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির প্রথম জানাজা সম্পন্ন

July 5, 2026
Turkey

তুরস্কে সৃষ্টি হচ্ছে একের পর এক রহস্যময় গভীর গর্ত, ঘটনা কী?

July 5, 2026

Latest News

মেক্সিকোর মেয়র কেন কুমির বিয়ে করলেন

আয়াতুল্লাহ খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির প্রথম জানাজা সম্পন্ন

Turkey

তুরস্কে সৃষ্টি হচ্ছে একের পর এক রহস্যময় গভীর গর্ত, ঘটনা কী?

ইরানের নতুন নেতা

ইরানের নতুন নেতার অবস্থান এখনো অজানা

খামেনি

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে জনসমুদ্র, হাতে প্রতিশোধের প্রতীক

Khamini

বাবার শোকানুষ্ঠানে কেন নেই মোজতবা খামেনি?

বিদেশিদের সম্পত্তি

বিদেশিদের সম্পত্তি ক্রয়ে সৌদিতে নতুন আইন

আয়াতুল্লাহ আলী খামেনি

আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল

স্বাধীনতা দিবস

গলে যাচ্ছে জুতার তলা, বাতিল স্বাধীনতা দিবসের বহু অনুষ্ঠান

মানব প্লাসেন্টা পাচারকারী

পাকিস্তানে মানব প্লাসেন্টা পাচারকারী আন্তর্জাতিক চক্রের সন্ধান

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp