
উল্লেখ্য, ইনস্টাগ্রামে প্যারিস হুইটনি হিলটনের এক কোটি ১০ লাখ এবং টুইটারে এক কোটি ৭০ লাখ ফলোয়ার রয়েছে। বর্তমানে তিনি মিলকেন ইনস্টিটিউটের ২০২০ মধ্যপ্রাচ্য ও আফ্রিকা সম্মেলনে অংশ নিতে সৌদি আরবে অবস্থান করছেন।
মার্কিন অভিনেত্রী বলেছেন, ‘মধ্যপ্রাচ্য সত্যিকার অর্থে একটি জাদুকরি অঞ্চল। এখানে প্রচুর হোটেল, বিপণি বিতান ও ব্যবসায়িক সুযোগ সুবিধা রয়েছে।’
চলতি বছরের শেষ দিকে এক্সপো ২০২০ এর আয়োজক হবে দুবাইতে। এতে হিলটনকে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি নিজেও উপস্থিত থাকার আগ্রহ প্রকাশ করেছন। জানিয়েছেন, ‘দুবাই খুবই রোমাঞ্চকর একটি জায়গা। এখানে মজাদার দৃশ্যপট রয়েছে। লোকজন স্কাই ডাইভিং করছেন। এছাড়া দুবাই শপিং মল তো রয়েছেই।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



