Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে হঠাৎ করেই বিবাহ বিচ্ছেদের মাত্রা বেড়ে গেছে। গড়ে প্রতি ঘণ্টায় ছয়টি করে দিনে প্রায় ১৪৪টি ডিভোর্স হচ্ছে সৌদি আরবে। ২৪ জুলাই দেশটির শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম সৌদি গ্যাজেটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ওই প্রতিবেদনে পরিসংখ্যান দিয়ে বলা হয়েছে, গত একমাসে সৌদিতে ৪ হাজার ৫১৩টি ডিভোর্স হয়েছে। যেখানে গতমাসে ১৪ হাজার ১৮টি বিয়ে হয়। সুতরাং বিয়ে ও ডিভোর্সের অনুপাত দাঁড়ায় ৩ অনুপাত ১।

দেশটির মন্ত্রণালয় সূত্রে জানা যায়, মক্কায় ৩ হাজার ৩১৯টি বিয়ের বিপরীতে ১ হাজার ৫১১টি ডিভোর্সের ঘটনা ঘটেছে। আর মদিনায় ১ হাজার ২১টি বিয়ের বিপরীতে ৩২২টি ডিভোর্স, আল কাসিমে ৭১৯টি বিয়ের বিপরীতে ২৫৭টি ডিভোর্স, তাবুকে ৩৫৫টি বিয়ের বিপরীতে ১৬৩টি ডিভোর্সের ঘটনা ঘটেছে।

আইনজীবী নওয়াফ আল-নাবাতি এ প্রসঙ্গে বলেন, ইলেকট্রনিক্স ম্যারেজ কন্ট্রাক্টের ফলে ডিভোর্স পদ্ধতি আগের চেয়ে এখন অনেক সহজ হয়ে গেছে।

তিনি আরও বলেন, দম্পতিরা তাদের বিবাহিত জীবন নিয়ে সচেতন হয়ে যাওয়ার ফলেই ডিভোর্সের দিকে ঝুঁকছে।

সমাজবিজ্ঞানীদের মতে, সৌদির নারীরা এখন অনেকটাই স্বাধীন। যার ফলে, বিচ্ছেদের ব্যাপারে তারা একাই সিদ্ধান্ত নিতে পারছেন।

একটি রিপোর্ট বলা হয়েছে, গত এক বছরে ১ লাখ ৫৭ হাজার বিয়ে কোর্টে রেকর্ড করা হয়েছে। অথচ ইতিমধ্যেই ৪৬ হাজারের বেশি ডিভোর্সের জন্য আবেদন করা হয়েছে। গত বছর অবশ্য বিবাহ বিচ্ছেদের সংখ্যা তার আগের বছরের থেকে অনেকটাই কম ছিল। গত বছর তাবুক ও ইস্টার্ন প্রভিন্সে সবচেয়ে বেশি বিবাহ বিচ্ছেদর মামলা দায়ের হয়েছিল।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.