জুমবাংলা ডেস্ক : বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি টাকার মতো বিনিয়োগ করলে যে কোনো দেশের নাগরিককে স্থায়ী বসবাসের অনুমতি দেবে সৌদি আরব। ইতোমধ্যে ১৯ দেশের ৭৩ জন নাগরিককে ‘প্রিমিয়াম রেসিডেন্সি’ দেয়া হয়েছে বলে সোমবার (১১ নভেম্বর) এক বিবৃতিতে জানানো হয়েছে। তবে ২১ বছর বয়সের কমবয়সীরা এই সুবিধার আওতায় থাকবেন না। দুইভাবে এ বিশেষ নাগরিক সুবিধা অর্জন করা সম্ভব। প্রথমত, স্থায়ী প্রিমিয়াম রেসিডেন্সি, যা এককালীন আট লাখ সৌদি রিয়াল খরচ করে পাওয়া যাবে। এই সুবিধা পাবেন নির্বাচিত কিছু মানুষ। এ ছাড়া অস্থায়ী বার্ষিক ফির ব্যবস্থাও রয়েছে। সেক্ষেত্রে এক লাখ সৌদি রিয়াল দিয়ে প্রতি বছর নবায়ন করতে হবে রেসিডেন্সির মেয়াদ।
ওই রেসিডেন্সির মাধ্যমে অনেক সুযোগ-সুবিধা পাবেন বসবাসকারী। সৌদি আরবের সর্বত্র ঘুরে বেড়ানোর সুবিধা ছাড়াও তারা সহজেই ব্যবসার লাইসেন্স, গাড়ি-বাড়ির মালিক হওয়া, মক্কা ও মদীনাতে জমি কেনা ইত্যাদি সুবিধা ভোগ করতে পারবেন। এ ছাড়া তারা যেকোনো প্রাইভেট চাকরি করতে পারবেন। পাশাপাশি নিজেরাও ব্যবসা করতে পারবেন
Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.