Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক সৌদি আরবে ২৯৮ সরকারি কর্মকর্তা আটক
আন্তর্জাতিক

সৌদি আরবে ২৯৮ সরকারি কর্মকর্তা আটক

By Shamim Rezaমার্চ 16, 20202 Mins Read

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : দুর্নীতিবিরোধী অভিযানের নামে সৌদি আরবে গত কয়েক দিনে অন্তত ৬৭৪ জন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। ২৯৮ জন কর্মকর্তাকে আটক করা হয়েছে। এর মধ্যে সামরিক ও নিরাপত্তা কর্মকর্তারাও রয়েছেন।

দেশটির দুর্নীতি দমন সংস্থা ‘কন্ট্রোল অ্যান্ড অ্যান্টি-করাপশন অথরিটি’ (নাজাহা) রবিবার রাতে এক বিবৃতিতে জানায়, আটকদের বিরুদ্ধে ঘুষ, অর্থ আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে। খবর আল জাজিরার।

এদের মধ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উচ্চপদস্থ আট কর্মকর্তা রয়েছেন, যারা ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়ের সঙ্গে যুক্ত ছিলেন। আরও আছেন দুই বিচারক এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৯ কর্মকর্তা। তাদের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ রয়েছে।

চলতি মাসের প্রথম সপ্তাহে ফের শুরু হয় অভিযান। রাজ পরিবারের তিন সিনিয়র সদস্যকে আটক করে সরকার। আটকদের মধ্যে ছিলেন বাদশাহ সালমানের ছোট ভাই প্রিন্স আহমেদ বিন আবদুল আজিজ আল-সৌদ এবং ভাতিজা প্রিন্স মোহাম্মদ বিন নায়েফ। তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।

তবে সমালোচকরা বলছেন, ক্ষমতা সংহত করতে ও তাড়াতাড়ি বাদশাহ’র সিংহাসনে বসতে দুর্নীতির অভিযানের নামে বিরোধীদের হয়রানি করছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

মোহাম্মদ যুবরাজ হিসেবে দায়িত্ব নেয়ার কয়েক মাস পরই তথাকথিত দুর্নীতি দমন সংস্থা গঠন করেন। তার নেতৃত্বে ২০১৭ সালের নভেম্বরে শুরু হয় দুর্নীতিবিরোধী অভিযান, ব্যাপক ধরপাকড়।

এতে সৌদি রাজপরিবারের প্রায় দুই শতাধিক প্রিন্স, মন্ত্রী এবং ব্যবসায়ীকে আটক করা হয়। আটকদের পাঁচতারকা হোটেল রিটজ শার্লটনসহ রাজধানী রিয়াদের বেশ কয়েকটি বিলাসবহুল হোটেলে বন্দি করে অত্যাচার-নিপীড়ন করা হয়।

এক বছরের বেশি সময় ধরে চলা এ অভিযানে সম্পত্তি ও নগদ অর্থসহ ১০ হাজার কোটি ডলারেরও বেশি জরিমানা হিসেবে কোষাগারে জমা হয়। আটক হওয়াদের মধ্যে অনেকেই কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা করে জরিমানা দিয়ে মুক্তি পান।

সে সময় যুবরাজের এ অভিযান নিয়ে ব্যাপক সমালোচনা হয়। ২০১৯ সালের জানুয়ারিতে হঠাৎ দুর্নীতিবিরোধী অভিযান সমাপ্ত ঘোষণা করেন যুবরাজ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ছাগলের ক্লোন

দুধের সুনামি! চীনে সফলভাবে ছাগলের ক্লোন

জুন 12, 2026
সাইবার স্ক্যাম কম্পাউন্ড

কম্বোডিয়া থেকে দেশে ফিরলেন সাইবার দাসের শিকার ৩৭ বাংলাদেশি

জুন 12, 2026
ফুজিমোরি

কে এই কেইকো ফুজিমোরি?

জুন 12, 2026
Latest News
ছাগলের ক্লোন

দুধের সুনামি! চীনে সফলভাবে ছাগলের ক্লোন

সাইবার স্ক্যাম কম্পাউন্ড

কম্বোডিয়া থেকে দেশে ফিরলেন সাইবার দাসের শিকার ৩৭ বাংলাদেশি

ফুজিমোরি

কে এই কেইকো ফুজিমোরি?

Worldcup

বিশ্বকাপ শুরুর দিনেই সংঘর্ষ, ভাঙচুর

দক্ষিণ কোরিয়া

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

ভারতীয় হাইকমিশনার

ভারত-বাংলাদেশ এক হলে বিশ্ব শক্তিতে পরিণত হবে : দীনেশ ত্রিবেদী

তেলের দাম

যুদ্ধ স্থগিতের কারণে বিশ্ববাজারে কমল তেলের দাম

ট্রাম্প

যুদ্ধ শেষ, ইরানের সঙ্গে চুক্তি চূড়ান্ত : ট্রাম্প

ট্রাম্পের ঘোষণার পর বিশ্ববাজারে কমল তেলের দাম

থাই রাজকন্যা

তিন বছর কোমায় থাকার পর মারা গেলেন থাই রাজকন্যা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa