আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের নিরাপত্তা বাহিনী প্রায় চার কোটি ৭০ লাখ অ্যাম্ফিটামিন ট্যাবলেট জব্দ করেছে। দেশটির মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দাবি, এটি একক অভিযানে ধরা পড়া সবচেয়ে বড় অ্যাম্ফিটামিন চোরাচালান। আজ বুধবার সংস্থাটি এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে।
অ্যাম্ফিটামিন মাদক

Advertisement

সৌদি প্রেস এজেন্সি প্রকাশিত এক বিবৃতিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মুখপাত্র মেজর মোহাম্মদ আল-নুজাইদি বলেছেন, ‘অভিযানে আটার ব্যাগের চালানে লুকিয়ে রাখা চার কোটি ৬৯ লাখ ১৬ হাজার ৪৮০টি অ্যাম্ফিটামিন ট্যাবলেট জব্দ করা হয়েছে। সেই সাথে চোরাচালানে জড়িত আট সৌদি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।’

আল-নুজাইদির তথ্য মতে, অ্যাম্ফিটামিনের চালানটি সৌদি আরবের রিয়াদ শুষ্ক বন্দরে পৌঁছনোর পর গুদামে স্থানান্তরিত করা হয়েছিল।

নিরাপত্তা বাহিনী গুদামটিতে অভিযান চালিয়ে আটজন সৌদি নাগরিক, ছয়জন সিরিয়ার নাগরিক এবং দুই পাকিস্তানিকে আটক করে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

আল-নুজাইদি আরো জানিয়েছে, একক চোরাচালান অভিযানে এটিই সবচেয়ে বড় আটক।

সৌদি কর্তৃপক্ষ দেশটিতে মাদকপাচারের বিরুদ্ধে তাদের পদক্ষেপ বাড়িয়েছে। ক্যাপ্টাগন এবং অ্যাম্ফিটামিন ট্যাবলেটের বেশ কয়েকটি চালান নিয়মিতভাবে জব্দ করা হয়েছে। জানা গেছে সেগুলোর উৎস প্রধানত সিরিয়া এবং লেবানন।

চোরাচালান বন্ধে দেশটি ২০২১ সালে লেবাননের ফল এবং সবজি আমদানি নিষিদ্ধ করেছিল। সৌদি কাস্টমস ডালিমের ভেতর ঠাসা ক্যাপ্টাগনের ৫০ লাখ ট্যাবলেট জব্দ করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

লেবাননে সৌদি আরবের রাষ্ট্রদূত ওয়ালিদ আল-বুখারি মঙ্গলবার বলেছেন, ২০১৫ সাল থেকে সৌদি আরব লেবানন থেকে পাচার করা ৭০ কোটি মাদকের বড়ি এবং কয়েক শ কিলোগ্রাম হাশিশ জব্দ করেছে।

সূত্র : আল অ্যারাবিয়া।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.