Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home Bangladesh breaking news সৌদি আরব ও আমিরাতে ঈদুল আজহা কবে জানা যাবে আজ
Bangladesh breaking news আন্তর্জাতিক

সৌদি আরব ও আমিরাতে ঈদুল আজহা কবে জানা যাবে আজ

By Tarek HasanMay 17, 20262 Mins Read

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), ওমানসহ মধ্যপ্রাচ্য ও বিশ্বের অধিকাংশ মুসলিম দেশে আজ রোববার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হয়েছে। আজ চাঁদ দেখা গেলে এসব দেশে আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

ঈদুল আজহা

Advertisement

রবিবার (১৭ মে) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ। আজ সন্ধ্যায় চাঁদ দেখার পর দেশগুলোর কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করবে।

বৈজ্ঞানিক গণনা অনুযায়ী রবিবার জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আজ পূর্ব এশিয়া, দক্ষিণ আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার কিছু অংশ থেকে খালি চোখে না হলেও টেলিস্কোপের সাহায্যে চাঁদ দেখা যেতে পারে বলে জানিয়েছে আরব আমিরাতের আবুধাবিভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র (আইএসি)।

আজ চাঁদ দেখা গেলে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের অধিকাংশ দেশেই আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

এদিকে পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে তুরস্ক ও তিউনিসিয়া। দেশ দুটিতে সোমবার (১৮ মে) থেকে শুরু হচ্ছে হিজরি বর্ষপঞ্জির শেষ মাস জিলহজ। এ হিসাব অনুযায়ী আগামী আগামী ২৭ মে দেশ দুটিতে কুরবানির ঈদ উদযাপিত হবে।

ঘোষণা অনুযায়ী, বিশ্বের প্রথম দেশ হিসেবে এবার সবার আগে আনুষ্ঠানিকভাবে ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে তিউনিসিয়া। শনিবার (১৬ মে) জিলকদ মাসের ২৯তম দিন শেষে দেশটির কর্তৃপক্ষ জিলহজ মাসের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করে।

আরও পড়ুনঃ

সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজা সম্পন্ন, অংশ নিলেন প্রধানমন্ত্রী

ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে তুরস্কও। জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত গণনা এবং বৈজ্ঞানিক হিসাব-নিকাশের ওপর ভিত্তি করে তৈরি পূর্ব-নির্ধারিত ইসলামি ক্যালেন্ডার অনুযায়ী ১৮ মে জিলহজের প্রথম দিন ও ২৭ মে ঈদুল আজহা উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে দেশটি। তবে এখনও পর্যন্ত তুরস্কে খালি চোখে চাঁদ দেখা যায়নি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
ঈদুল আজহা
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
ইসকন মুখপাত্র

বাংলাদেশ ও চিন্ময় কৃষ্ণ প্রসঙ্গে মন্তব্য করায় কলকাতার ইসকন মুখপাত্র বহিষ্কার

June 29, 2026
চীন

জাপানের ২০ প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করল চীন

June 29, 2026
Vumi

এক ঘণ্টারও কম সময়ে বাংলাদেশের আশপাশে তিনটি ভূমিকম্প, সতর্কতার আহ্বান

June 29, 2026

Latest News

ইসকন মুখপাত্র

বাংলাদেশ ও চিন্ময় কৃষ্ণ প্রসঙ্গে মন্তব্য করায় কলকাতার ইসকন মুখপাত্র বহিষ্কার

চীন

জাপানের ২০ প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করল চীন

Vumi

এক ঘণ্টারও কম সময়ে বাংলাদেশের আশপাশে তিনটি ভূমিকম্প, সতর্কতার আহ্বান

জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও বাড়লো

USA

বসনিয়া নিয়ে মন্তব্য: সমালোচনার মুখে মাফ চাইলেন মার্কিন সংবাদকর্মী

ইরান

ড্রেসিং রুমে শান্তি, সম্মান ও বন্ধুত্বের আহ্বানে চিঠি লিখে যায় ইরান

গরুর মাংস

ভারতে গরুর মাংস রান্না করায় ৩ নারী গ্রেফতার

তাপপ্রবাহ

শতাব্দীর ভয়াবহ তাপপ্রবাহে পুড়ছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ

ভূমিকম্প

ধ্বংসস্তূপের নিচে ছেলের কান্না শুনেও অপেক্ষায় মা, ফুরিয়ে আসছে সময়

Pram

বাংলাদেশি কাজল ও ভারতীয় তরুণের প্রেমের গল্প পাল্টে দিলো একটি ফোনকল

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa