
এরপর থেকেই কারাগারে আটক ছিলেন ফাহাদ আল কাজি। মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে কারাগারেই জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ বিখ্যাত আলেম। তার মৃত্যুর খবর, জানাজা ও দাফনের দৃশ্য টুইটারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ে। শায়খ ফাহাদ আল কাজির মৃত্যুর জন্য কারা কর্তৃপক্ষের চিকিৎসায় অবহেলার অভিযোগ উঠেছে। সৌদি কারা কর্তৃপক্ষের অবহেলা ও বিনা চিকিৎসার কারণেই তার মৃত্যু হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ করেছেন অনেকে। জানা যায়, শায়খ ফাহাদ আল কাজি ১৯৯০ এ শুরু হওয়া ‘সৌদি সাহওয়া মুভমেন্ট’-এর সঙ্গে জড়িত ছিলেন। এছাড়া সামাজিক বিষয়ে সৌদি সরকারে কঠোর বিরোধিতাও করতেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



