Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার সৌদি সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইসরায়েল। রবিবার টুইটারে দেওয়া এক পোস্টে রিয়াদের এ সিদ্ধান্তকে স্বাগত জানায় ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়।

টুইটে বলা হয়েছে, ধর্মের অপব্যবহার করে উসকানি ও রাষ্ট্রদ্রোহের বিরুদ্ধে এ ধরনের দৃষ্টিভঙ্গিতে ইসরায়েল খুশি। আমাদের এমন একটি আলোচনার খুবই প্রয়োজন, যা সহনশীলতা ও পারস্পরিক সহযোগিতার আহ্বান জানাবে।

সৌদি কাউন্সিল অব সিনিয়র স্কলার্স (সিএসএস) কর্তৃক মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্তির পর রবিবার এ টুইট করে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার সৌদি কাউন্সিল অব সিনিয়র স্কলার্সের বিবৃতিতে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার জন্য ব্রাদারহুডকে দায়ী করা হয়।

ব্রাদারহুডের প্রতি সৌদি আরবের দমনমূলক মনোভাবকে বরাবরই ইতিবাচক হিসেবে বিবেচনা করে থাকে ইসরায়েল। কেননা, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে ব্রাদারহুডের দৃষ্টিভঙ্গির মিল রয়েছে বলে মনে করা হয়। সূত্র: আনাদোলু এজেন্সি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.