স্কাউটস

Advertisement

খাদেমুল ইসলাম,জলঢাকা,(নীলফামারী)প্রতিনিধি: বাংলাদেশ স্কাউটসের জনসংযোগ বিভাগের উদ্যোগে রংপুর বিভাগের স্কাউটারগণের অংশগ্রহণে জনসংযোগ, ব্র্যান্ডিং ও মার্কেটিং বিষয়ক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে দিনাজপুর আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে দিনব্যাপী এই কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিসিএস (কর) একাডেমির মহাপরিচালক ও বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার এম এম ফজলুল হক আরিফ। স্কাউটসের আঞ্চলিক উপ পরিচালক মোঃ আব্দুর রশিদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় উপ কমিশনার ও দেশ টিভির বার্তা প্রধান সাংবাদিক সুকান্ত গুপ্ত অলক, বাংলা ভিশন টিভির স্টাফ রিপোর্টার ও জাতীয় উপ কমিশনার মীর মোহাম্মদ ফারুক, আঞ্চলিক স্কাউটসের সহ সভাপতি মুহাম্মদ জালাল উদদীন, স্কাউটসের পরিচালক এএইচএম শামছুল আজাদ, আঞ্চলিক উপ কমিশনার শাবাহাত আলি, আঞ্চলিক সম্পাদক মোঃ আবু সাঈদ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “দেশ এগিয়ে যাচ্ছে, প্রসার ঘটছে স্কাউটিংয়ের মত ভাল কাজের। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে এর প্রচার প্রচারণা থাকলে ভাল কাজে মানুষ আরও উদ্বুদ্ধ হবে”। তিনি উপস্থিত সকলকে ভাল কাজের একেক জন এমবেস্বডর হিসেবে সমাজে উপস্থাপনের আহ্বান জানান।

কর্মশালায় স্কাউটিং এর ব্র্যান্ডিং ও মার্কেটিং এবং এতে জেলা ও উপজেলা টাস্কফোর্সের দায়িত্ব পালন, প্রচার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে স্কাউটিং এর ব্র্যান্ডিং ইত্যাদি বিষয়ে সেশন উপস্থাপনসহ কর্মকৌশল নির্ধারণ করা হয়। আয়োজিত এ আঞ্চলিক কর্মশালায় রংপুর বিভাগের আটটি জেলা থেকে ৬৫ জন বিভিন্ন পর্যায়ের স্কাউটার অংশগ্রহণ করেন।

মা-বাবার স্বপ্নপূরণে হেলিকপ্টারে চড়ে বিয়ে

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google