Advertisement

জুমবাংলা ডেস্ক : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মসলিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহিনুজ্জামান শাহিনের বিরুদ্ধে একই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে।

শিক্ষককে বাঁচাতে স্কুলে সালিস বৈঠকের আয়োজন করা হয়। স্থানীয় সাংবাদিক ছবি তুলতে গেলে তাকেও লাঞ্ছিত করা হয়। রোববার বিকেল সাড়ে ৫টার দিকে স্কুল চত্বরে এই ঘটনা ঘটে। স্কুলছাত্রীর মা বাদী হয়ে শিক্ষকের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মামলা দায়ের করেছে। পুলিশ অভিযুক্ত শিক্ষক শাহিনুজ্জামান শাহিনকে আটক করেছে।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে শিক্ষক শাহিন স্কুলছাত্রীকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। রোববার স্কুল ছুটির পর ওই শিক্ষক শিশু ছাত্রীকে ফুসলিয়ে স্কুলেই ধর্ষণের চেষ্টা করে। বিষয়টি স্কুলছাত্রী তার পরিবারের কাছে জানালে মেয়ের বাবা বিষয়টি স্কুল কর্তৃপক্ষকে জানায়।

পরে স্কুল কর্তৃপক্ষ বিকেল সাড়ে ৫টার দিকে শিক্ষককে বাঁচাতে সালিস বৈঠকে বসে। এ সময় উত্তেজিত জনতা শিক্ষককের ওপর চড়াও হলে চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক সমায়ের সমীকরণ পত্রিকার নিজেস্ব প্রতিবেদক রোকুনুজ্জামান রোকন ছবি উঠাতে যায়।

এসময় স্কুল পরিচালনা কমিটির সভাপতি সেলিম উদ্দীন খুশিসহ কয়েকজন সদস্যর নির্দেশে মসলিশপুর গ্রামের মৃতু করিম মণ্ডলের ছেলে ফরিদ (৪৫), আ. রশিদের ছেলে ছানাউল্লা (৪৩)সহ অজ্ঞাত ২/৩ জন মিলে সাংবাদিক রোকনকে টেনেহেঁচড়ে মাঠের ভেতরে নিয়ে বেধড়ক মারপিট করে ও রোকনের কাছে থাকা সাড়ে ৭ হাজার নগদ টাকা, একটি এটিএম কার্ড ও তার ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

তখন রোকন নিজেকে বাঁচাতে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাসকে ফোন করলে তিনি দ্রুত ফোর্স পাঠিয়ে রোকনকে উদ্ধার করে ও লম্পট শিক্ষক শাহিনকে আটক করে থানা হেফাজতে রাখা হয়। রাত ১১টার দিকে স্কুলছাত্রীর মা বাদী হয়ে সহকারী শিক্ষক শাহিনুজ্জামান শাহিনের বিরুদ্ধে মামলা দায়ের করে।

অপরদিকে সাংবাদিক রোকনুজ্জামান রোকন বাদী হয়ে স্কুল পরিচালনা কমিটির সভাপতি সেলিম উদ্দীন খুশি ও তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২/৩ জন দামুড়হুদা মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.