Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ স্কুল কমিটির সভাপতির বিরুদ্ধে প্রতিবন্ধী ছাত্রকে মারধরের অভিযোগ
গাজীপুর বিভাগীয় সংবাদ

স্কুল কমিটির সভাপতির বিরুদ্ধে প্রতিবন্ধী ছাত্রকে মারধরের অভিযোগ

By জুমবাংলা নিউজ ডেস্কSeptember 16, 2019Updated:September 16, 20192 Mins Read

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে স্কুল কমিটির সভাপতির বিরুদ্ধে বুদ্ধি প্রতিবন্ধী এক ছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্কুল কমিটির সভাপতির বিরুদ্ধে প্রতিবন্ধী ছাত্রকে মারধরের অভিযোগ

এলাকাবাসী ও শিক্ষক-শিক্ষার্থী সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়নের গোসাত্রা ডা. জলিলুর রহমান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শওকত হাসান খানের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। ৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টার দিকে ওই স্কুলের ৮ম শ্রেণির ক্লাসে পিছনের দরজা দিয়ে ভিতরে ঢুকে চার ছাত্রকে ক্লাস থেকে বের করে দেন সভাপতি শওকত হাসান। পরে তাদের এলোপাথারি মারধর করেন তিনি। এরমধ্যে বুদ্ধি প্রতিবন্ধী ছাত্র আকাশ হোসেনকেও এলোপাথারি মারতে থাকেন তিনি। এতে আহত হয়ে পড়লে বুদ্ধি প্রতিবন্ধী ছাত্রকে রক্তাক্ত অবস্থায় স্কুলে আটকে রাখেন ওই সভাপতি।

পরে স্থানীয় এক গ্রাম্য চিকিৎসক এনে প্রাথমিক চিকিৎসা দিয়ে ওইদিন বিকালে তাকে কাউকে কোনও কিছু না বলার শর্তে ছেড়ে দেওয়া হয়। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে ওই সভাপতি ও সহকারী শিক্ষক মজিবর রহমানসহ তার অনুসারীরা ওইদিন রাতেই প্রতিবন্ধী ছাত্র আকাশের বাড়িতে যান। পরে তার মাকে চাল, কাপড় ও কিছু টাকা দিয়ে ধামাচাপা দেয়ার চেষ্টা চালিয়ে তারা চলে যান। এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং স্থানীয় লোকজন ওই সভাপতির বিচার দাবি করেন।

Advertisement

ওই স্কুলের প্রধান শিক্ষক আশীষ কুমার গোপ জানান, সভাপতি পেছনের দরজা দিয়ে ঢুকে চারজনকে বের করে দেন। কিন্তু তিনি তাদের মারধর করেছেন এটা পরে জানতে পেরেছি। তবে শিক্ষার্থীদের মারধর করার সুযোগ নেই।

অভিযুক্ত ওই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি শওকত হাসান খান জানান, সহকারী শিক্ষক মজিবর রহমান আমাকে জানান আকাশসহ কয়েকজন স্কুলের ক্ষতি সাধন করতো। এ কারণে ওইদিন তাদের শাসন করেছি। তবে তাদের মারধর করা ঠিক হয়নি।

এ ব্যাপারে কালিয়াকৈর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, ওই বিষয়টি আমাকে জানানো হয়নি। অন্যের কাছে বিষয়টি শুনে প্রধান শিক্ষককে ডেকে পাঠানো হয়েছে। এ বিষয়ে কোনও অনিয়ম পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa