Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক করোনায় স্কুল বন্ধ হওয়া নিয়ে যা বললেন মমতা
আন্তর্জাতিক

করোনায় স্কুল বন্ধ হওয়া নিয়ে যা বললেন মমতা

By Sibbir OsmanDecember 29, 20212 Mins Read

দীপক দেবনাথ: পশ্চিমবঙ্গসহ ভারতজুড়েই ফের কোভিড-১৯ সংক্রমণ বাড়ছে। তারই মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে করোনার নতুন ধরন ওমিক্রন। স্বভাবতই আশঙ্কার মেঘ দেখছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেক্ষেত্রে পরিস্থিতি বিবেচনা করে ফের স্কুল-কলেজ বন্ধ করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মমতা।

বুধবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগরে প্রশাসনকি বৈঠকে করোনার গ্রাফ ঊর্দ্বমুখী হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

স্বাস্থ্য সচিব নারায়ন নিগমের কাছে করোনা পরিস্থিতি জানতে চান মুখ্যমন্ত্রী। এ সময় স্বাস্থ্য সচিব জানান, ‘কলকাতা ও শহরতলি এলাকাগুলিতে সংক্রমণ বাড়ছে।’ যদিও স্বাস্থ্য মন্ত্রণালয় প্রস্তুত আছে বলেও জানান তিনি।
মমতার বক্তব্য ‘বাইরে থেকে যে বিমানগুলি আসছে তার মাধ্যমেই কোভিডটা বেশি ছড়িয়েছে। অনেকে ধরাও পড়ছে। কিন্তু অনেকেই সংক্রমণ নিয়েই বাড়ি চলে যাচ্ছে এবং অন্যের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। ফলে সেদিকটাও নজর রাখতে হবে।’
করোনায় স্কুল বন্ধ হওয়া নিয়ে যা বললেন মমতা

Advertisement

ওই বৈঠকে উপস্থিত রাজ্যের শিক্ষা সচিব মণীশ জৈনকে উদ্দেশে করে মুখ্যমন্ত্রী বলেন, ‘…গোটা দেশজুড়েই কোভিড-১৯ এর সংক্রমণের তৃতীয় ঢেউ শুরু হয়েছে। সেই সাথে ওমিক্রন হচ্ছে। তাই এই সময়টাতে স্কুল-কলেজ চালু থাকবে কি না সেটা নিয়ে পর্যালোচনা করতে হবে। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষা আছে, অতএব গোটা বিষয়টি দেখে নিতে হবে।’

মমতা আরও বলেন, ‘কোভিড পরিস্থিতির দিকে খেয়াল রাখতে হবে। যদি দেখা যায় স্কুলে আক্রান্তের সংখ্যা বেশি হচ্ছে তবে আবার কিছু দিনের জন্য ছুটি দেওয়া হবে। যেহেতু তৃতীয় ঢেউ আসছে।’

প্রসঙ্গত, দীর্ঘ প্রায় ২০ মাস বন্ধ থাকার পর গত ১৬ নভেম্বর রাজ্যের স্কুল-কলেজ খোলার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। পুরোদমে স্কুল বা কলেজ খোলা না হলেও আংশিকভাবে অফলাইনে ক্লাস শুরু হয়।

তিনি আরও বলেন, ‘লোকাল ট্রেনগুলি এখনই সব বন্ধ করাটা ঠিক হবে না। কিন্তু ট্রেনের সংখ্যা কমানো হতে পারে। সাধারণ মানুষের যাতে কোনো সমস্যা না হয় সেটা খেয়াল রাখতে হবে।’

কলকাতায় নতুন করে কোনো কন্টেনমেন্ট জোন করা যায় কি না সে ব্যাপারটিও খতিয়ে দেখতে বলেন মুখ্যমন্ত্রী। সেক্ষেত্রে ৩ জানুয়ারি থেকে সেই সম্পর্কিত বিধি জারি করা যায় কি না তাও খতিয়ে দেখতে বলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি প্রয়োজনে অফিসে যাওয়ার পরিবর্তে ‘ওয়ার্ক ফ্রম হোম’ এর ওপর জোর দেওয়ার কথা বলেন তিনি।

মমতা বলেন, ‘করোনা সংক্রমণ রোধে আগের মতোই মাস্ক, স্যানিটাইজ ব্যবহার করতে হবে। নিয়মিত হাত ধুতে হবে। কারণ ওমিক্রন ছড়াচ্ছে বেশি। তাই আমাদের সকলকেই কোভিড বিধি মেনে চলতে হবে। যদিও ভয় পাওয়ার কারণ নেই।’

উল্লেখ্য, রাজ্য সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী-মঙ্গলবার নতুন করে করোনায় আক্রান্তের সংখ্যা ৭৫২, এর মধ্যে কলকাতা শহরেই আক্রান্ত ৩৮২ জন। সবমিলিয়ে গোটা রাজ্যে এই ভাইরাসে আক্রান্ত ১৬ লাখ ৩১ হাজার ৮১৭ জন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

June 23, 2026
Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

June 22, 2026
Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

June 22, 2026

Latest News

Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

ডিজেলের দাম

মালয়েশিয়ায় কমছে ডিজেলের দাম

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa