
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. রবিউল হাসান দাগনভূঞা বাজারের আতার্তুক স্কুল মার্কেটের তয় তলার একটি রেস্টুরেন্টে অভিযান চালান। এসময় রেস্টুরেন্টে থাকা স্থানীয় একটি কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির চার কপোত-কপোতীকে আটক করে অভিভাবক ও সংশ্লিষ্ট কলেজ অধ্যক্ষকে খবর দেন। পরে আটক চার কপোত-কপোতী অসামাজিক কর্মকাণ্ড করবে না বলে মুচলেখা দিলে তাদের অভিভাকদের হাতে তুলে দেওয়া হয়।
ইউএনও মো. রবিউল হাসান জানান, দীর্ঘদিন যাবত স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা ক্লাস ফাঁকি দিয়ে বিভিন্ন হোটেল এবং রেস্টুরেন্টে আড্ডা মারছে এমন খবরে অভিযান পরিচালনা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে। এবিষয়ে হোটেল এবং রেস্টুরেন্টকে আগেই সর্তক করা হয়েছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



