Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
ঢাকা বিভাগীয় সংবাদ

স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

By Shamim RezaJuly 13, 20262 Mins Read

‎ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার দায়ে লালন মোল্যা (৫৪) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

স্বামীর যাবজ্জীবন

Advertisement

‎‎আজ সোমবার দুপুর ২টায় ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন৷ অভিযুক্ত ব্যক্তি জেলার মধুখালী উপজেলার কামারখালী গ্রামের আবুল হোসেন মোল্যার ছেলে। রায় ঘোষণার পর তাকে পুলিশ পাহাড়ায় কারাগারে নিয়ে যাওয়া হয়।

‎রায়ের বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি গোলাম রব্বানী ভূইয়া রতন বলেন, এ মামলায় স্বাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত রায় দিয়েছেন। এ রায়ের কারাদণ্ডাদেশ আগের কারাবাস থেকে গণ্য করা হবে

‎আদালত সুত্রে জানা যায়, প্রায় ১৬ বছর পূর্বে অভিযুক্ত লালন মোল্যার সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় সাজেদা বেগম (৪০) নামে এক নারীর। পরে স্বামী-স্ত্রী দুজনেই ফরিদপুর শহরের আলীপুর এলাকায় একটি বাসায় বসবাস শুরু করেন এবং ওই বাসায় নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন লালন মোল্যা।

‎বিয়ের পর থেকে যৌতুকের জন্য বিভিন্ন সময় স্ত্রী সাজেদা বেগমকে নির্যাতন করতেন লালন মোল্যা। একপর্যায়ে তার দাবি করা ৫০ হাজার টাকা না দেওয়ায় ২০২২ সালের ২৩ আগস্ট ভোরে হাতুড়ি দিয়ে মুখমণ্ডলে আঘাত করে ও পিটিয়ে হত্যা করা হয় সাজেদা বেগমকে। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ গিয়ে রক্তাক্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে এবং স্থানীয়রা অভিযুক্তকে পুলিশের কাছে সোপর্দ করেন। এ ঘটনায় ২৬ আগস্ট কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের বোন মাজেদা বেগম।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

‎ওই মামলায় একমাত্র আসামিকে গ্রেপ্তার দেখিয়ে ২০২৪ সালের ১১ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা, উপপরিদর্শক (এসআই) জগন্নাত দাস। অভিযোগপত্রে তিনি হত্যাকাণ্ডের রোমহষর্ক বর্ণনা দেন। তাতে উল্লেখ করা হয়, যৌতুকের টাকা না পেয়ে ঘটনার দিন ভোর রাতে স্ত্রী সাজেদা বেগমের বাম গাল, বাম চোখের ভ্রু, বাম চোখ, নাক, কপাল, ডান কাঁধ সহ পুরো মুখমণ্ডল ও শরীরে বিভিন্নস্থানে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে ফেলে রাখেন। পরে বাড়ির মালিককে ফোন করে জানান, ‘তিনি ঝামেলায় পড়েছেন।’ তখন বাড়ির ম্যানেজার ছুটে গেলে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখলন সাজেদা বেগমকে। পরে ৯৯৯- এ ফোন পেয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ এবং অভিযুক্তকে আটক করা হয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
স্বামীর যাবজ্জীবন
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Shaturia

মা-হারা শিশুকে পিটিয়ে হাত ভাঙলেন মাদ্রাসা শিক্ষক

July 13, 2026
বাবা-মা-মেয়ের যাবজ্জীবন

প্রেমের সম্পর্কে হত্যা, ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন

July 13, 2026
পরীক্ষা দিল শিক্ষার্থীরা

ছাতা মাথায় পরীক্ষা দিল শিক্ষার্থীরা, ভাইরাল ভিডিও ঘিরে আলোচনা

July 13, 2026

Latest News

Shaturia

মা-হারা শিশুকে পিটিয়ে হাত ভাঙলেন মাদ্রাসা শিক্ষক

বাবা-মা-মেয়ের যাবজ্জীবন

প্রেমের সম্পর্কে হত্যা, ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন

পরীক্ষা দিল শিক্ষার্থীরা

ছাতা মাথায় পরীক্ষা দিল শিক্ষার্থীরা, ভাইরাল ভিডিও ঘিরে আলোচনা

Money

এশিয়ার সর্ববৃহৎ রামমূর্তি নির্মাণের উদ্যোক্তা হরিদাস মানি লন্ডারিং মামলায় রিমান্ডে

Lash

রাতে খেয়ে ঘুমিয়েছিলেন দম্পতি, সকালে মিললো জোড়া লাশ!

জার্সি বদল

‘হতাশ’ একনিষ্ঠ ব্রাজিল ভক্তের দুধ দিয়ে গোসল করে জার্সি বদল

বন্যা পরিস্থিতি

সিলেট–সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি নিয়ে শঙ্কার কথা জানাল সতর্কীকরণ কেন্দ্র

তিন যমজ বোন

কুড়িগ্রামে তিন যমজ বোন পেলেন ট্যালেন্টপুলে বৃত্তি

ট্রাকচাপা

ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ নিহত ৪

CLG

দুলারহাট মডেল কলেজ আইসিটি পরীক্ষার নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa