Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home স্থানীয় সরকার বিভাগের শুদ্ধাচার পুরস্কার পেলেন তিনজন
জাতীয়

স্থানীয় সরকার বিভাগের শুদ্ধাচার পুরস্কার পেলেন তিনজন

By Saiful IslamJune 27, 20213 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ও আওতাধীন দপ্তর/সংস্থার তিনজন কর্মকর্তা-কর্মচারীকে জাতীয় শুদ্ধাচার পুরস্কার ২০২০-২১ দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন ২০টি প্রতিষ্ঠানের সঙ্গে ২০২১-২২ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর এবং ২০১৯-২০ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অধীকারী প্রতিষ্ঠানকে প্রণোদনা প্রদান করা হয়।

রবিবার (২৭ জুন) রাজধানীর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে আয়োজিত বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ও বাস্তবায়নে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী প্রতিষ্ঠানকে প্রনোদনা প্রদান অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম পুরস্কার প্রাপ্তদের মধ্যে সনদ ও ক্রেস্ট তুলে দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, শুধু মুখে মুখে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দায়বদ্ধতার কথা বললে হবে না তা অন্তরে লালন ও পালন করতে হবে।

তিনি বলেন, সকল ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে শুধু ক্ষমতায়ন করলে হবে না। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। সবার মধ্যে দায়বদ্ধতা তৈরি করতে হবে।

এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের পর ৩২৯টি পৌরসভার মধ্যে মাত্র ২৩টি পৌরসভা তাদের কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ করতো। কিন্তু মেয়রদের জবাবদিহিতা ও দায়বদ্ধতার উপর গুরুত্বারোপ করায় এখন প্রায় সব পৌরসভায় বেতন-ভাতা পরিশোধ করছে।

তিনি বলেন, একা কখনও ভালো থাকা যায় না। ভালো থাকতে হলে সবাইকে সাথে নিয়েই ভালো থাকতে হবে। সবাইকে সঙ্গে নিয়ে সমন্বয় করে কাজ করতে পারাটা এক ধরনের ম্যাজিক। আর এখানেই সাফল্য নিহিত রয়েছে। যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় অনুসরণ করেন।

স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন সাফল্যের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের নেতৃত্বে এলজিইডি, ডিপিএইচই, সিটি কর্পোরেশন, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, জেলা পরিষদসহ অন্যান্য প্রতিষ্ঠানসমূহ একযোগে একটি টিম স্পিরিট নিয়ে কাজ করছে বলেই সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনে এগিয়ে যাওয়া সম্ভব হচ্ছে।

শুদ্ধাচার পুরস্কার প্রাপ্তদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, নিজেদের উপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করলে সাফল্য অর্জন সহজ। সেটা যেমন ব্যক্তি পর্যায়ে হয় তেমনি সমষ্টিগত ভাবেও।

শুদ্ধাচার পুরস্কার প্রাপ্তরা হলেন- মন্ত্রণালয়/বিভাগের আওতাধীন দপ্তর/সংস্থা প্রধান পর্যায়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আব্দুর রশীদ খান, প্রথম-দশম গ্রেড পর্যায়ে স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব এ কে এম মিজানুর রহমান এবং ১১তম-২০তম গ্রেড পর্যায়ে স্থানীয় সরকার বিভাগের পরিকল্পনা-২ শাখার কম্পিউটার অপারেটর ডি এল নাজমুল হাসান।

২০১৯-২০ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী প্রতিষ্ঠানগুলো হচ্ছে যথাক্রমে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, সিলেট সিটি কর্পোরেশন এবং ঢাকা ওয়াসা।

এর আগে, স্থানীয় সরকার বিভাগের আওতাধীন ২০টি দপ্তর/ সংস্থা/ সিটি কর্পোরেশনের সাথে ২০২১-২২ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়।

পরে, স্থানীয় সরকার বিভাগের বার্ষিক প্রতিবেদন-২০১৯-২০২০ এর মোড়ক উন্মোচন এবং তথ্য-প্রযুক্তি ভিত্তিক মনিটরিং সিস্টেম-এমআইএস এর উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রী।

অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সকল দপ্তর/ সংস্থা/ সিটি কর্পোরেশনের প্রধান/প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় তিনজন পুরস্কার পেলেন বিভাগের শুদ্ধাচার সরকার স্থানীয়
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
ইসি কর্মকর্তা

৩০০ টাকা ঘুষ নিয়ে চাকরি হারালেন ইসি কর্মকর্তা শুধাংশু

February 5, 2026
সিইসি

নবনির্বাচিত এমপিদের এবার শপথ পড়াবেন সিইসি

February 5, 2026
ayan

শিশু আয়ানের মৃত্যু : দুই বছর পর অবশেষে আদালতে চার্জশিট দাখিল

February 5, 2026
Latest News
ইসি কর্মকর্তা

৩০০ টাকা ঘুষ নিয়ে চাকরি হারালেন ইসি কর্মকর্তা শুধাংশু

সিইসি

নবনির্বাচিত এমপিদের এবার শপথ পড়াবেন সিইসি

ayan

শিশু আয়ানের মৃত্যু : দুই বছর পর অবশেষে আদালতে চার্জশিট দাখিল

শক্তি

‘জামায়াতে ইসলামীর মতো মিথ্যাবাদী শক্তি দুনিয়ায় নেই’

শাস্তির বিধান

‘নাগরিক ও দেশের প্রধানমন্ত্রী সবার জন্য সমান শাস্তির বিধান কার্যকর করা হবে’

ভোটারদের নিরাপত্তা

ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার আহ্বান নৌ প্রধানের

২১ জেলায় নির্বাচনী দায়িত্ব

২১ জেলায় নির্বাচনী দায়িত্ব পালন করবে বিমান বাহিনীর সদস্যরা

মেট্রোরেল

ভোটের দিন মেট্রোরেল চলবে কি না, জানাল ডিএমটিসিএল

ডা. শফিকুর

আমরা আগামীতে একটি নতুন বাংলাদেশ গড়তে চাই: ডা. শফিকুর রহমান

জরিমানা

লক্ষ্মীপুরে ৩০০ লোকের খাবারের আয়োজন, বিএনপিকর্মীকে জরিমানা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.