Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home স্বরাষ্ট্রমন্ত্রীর কোলে মারমা শিশু
জাতীয়

স্বরাষ্ট্রমন্ত্রীর কোলে মারমা শিশু

By Shamim RezaOctober 16, 20202 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : আচরণে বিনয়ী অথচ কর্তব্য-কর্মে কঠোর। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী হিসেবে আসাদুজ্জামান খান কামালের দীর্ঘ সাফল্যযাত্রায় এই কর্মনিষ্ঠার নিশ্চয় ভূমিকা আছে। তবে আপাত রাশভারি মানুষটির ভেতরেও যে এক সন্তান-বৎসল পিতার বসবাস, তা জানে কজন! এক মারমা শিশুর সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর খুনসুটিতে মেতে ওঠার দৃশ্য দেখে এ প্রশ্নই মনে জাগে।

কয়েকটি ছবিতে দেখা যায় পরম মমতায় মারমা শিশুটিকে কাছে টেনে নিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আদর করছেন কোলে নিয়ে। অবুঝ শিশুটিও যেন মন্ত্রীর আপাত্য স্নেহে গলে যাচ্ছে। পরে শিশুটির পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

অন্যদিকে মারমা শিশুর সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর এই খুনসুটিকে পাহাড়ি-বাঙালির ভ্রাতৃত্বের এক উদাহরণ হিসেবে দেখছেন স্থানীয় নৃ-জনগোষ্ঠীর মানুষ। তারা বলছেন, পাহাড়ি আর বাঙালির মধ্যে কোনো পার্থক্যের চিহ্ন ছিলো না আমাদের সঙ্গে মন্ত্রীর ব্যবহারে।

এর আগে বৃহস্পতিবার থানচি থানার নবনির্মিত ভবন উদ্বোধন উপলক্ষে দুই দিনব্যাপী থানচি ভ্রমণে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী। ২০১৬ সালে থানচি থানা পরিদর্শনে এসে এ থানা ভবনটি জরাজীর্ণ অবস্থায় দেখতে পান আসাদুজ্জামান খান কামাল। এরপর এ থানাটি ১০১টি জরাজীর্ণ থানা আধুনিকরণ প্রকল্পের অন্তর্ভুক্ত করেছিলেন মন্ত্রী। যা তারই হাত ধরে উদ্বোধনের মধ্য দিয়ে পূর্ণতা পেল।

এসব দাপ্তরিক আনুষ্ঠানিকতার মধ্যেই মারমা শিশু ও স্থানীয় নৃ-গোষ্ঠীর মানুষের সাথে সময় কাটান স্বরাষ্ট্রমন্ত্রী। তাদের খোঁজ-খবর নেন। মন্ত্রীকে কাছে পেয়ে স্থানীয়রাও যারপরনাই খুশি। তারাও বিভিন্ন কথা জানান মন্ত্রীকে।

তেজগাঁও শিল্পাঞ্চল, শেরেবাংলা নগর ও রমনার একাংশ নিয়ে গঠিত ঢাকা-১২ আসন। তিনবার এই আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়েছেন আসাদুজ্জামান খান কামাল। ২০১৪ সালের ২ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে তিনি শপথ নেন। পরের বছরের ১৪ জুলাই পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পান। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হলে আবারও তাকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়।

চলমান করোনাভাইরাসের মাহামারীর মধ্যেও স্বরাষ্ট্রমন্ত্রীর মানবিকতা প্রকাশ পেয়েছিল। এই সময় সাধারণ মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে মন্ত্রী তার নিজের নির্বাচনী এলাকার অসচ্ছল পরিবারগুলোকে তিন হাজার করে টাকা দেন। যা তিনি ঈদ শুভেচ্ছা হিসেবে বিতরণ করেন।

এছাড়া করোনা মহামারি শুরুর পর থেকে স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার পরিবারকে খাদ্য সহায়তা করেছেন। নিজস্ব অর্থায়নে দুস্থ পরিবারকে খাদ্যসামগ্রী দেয়ার পাশাপাশি প্রতিনিয়ত খাদ্যসামগ্রী সরবরাহ করার জন্য তিনি নেতাকর্মীদের দিয়ে এলাকাভিত্তিক তালিকাও তৈরি করে দেন। সূত্র : ঢাকা টাইমস

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণা

ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণার হিসাব দিতে হবে নির্বাচন কমিশনে

February 5, 2026
সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্টের প্রশাসনে রদবদল

February 5, 2026
বঙ্গভবনের কর্মকর্তাকে গ্রেপ্তার

বঙ্গভবনের কর্মকর্তাকে গ্রেপ্তার দেখাল পুলিশ

February 5, 2026
Latest News
ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণা

ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণার হিসাব দিতে হবে নির্বাচন কমিশনে

সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্টের প্রশাসনে রদবদল

বঙ্গভবনের কর্মকর্তাকে গ্রেপ্তার

বঙ্গভবনের কর্মকর্তাকে গ্রেপ্তার দেখাল পুলিশ

থাকতে চাই না

‘নষ্ট রাজনীতিতে আর থাকতে চাই না’

মধ্যরাতে তিন গ্রামের সংঘর্ষ

সিলেটে মধ্যরাতে তিন গ্রামের সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫

ধন্যবাদ

পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

সুখবর

ড. ইউনূসের দেওয়া সুখবরকে সুখবর মনে করি না : তারেক

প্রতিবেদন প্রকাশ

নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিয়ে ভোটারদের উদ্বেগ প্রকাশ

নাহিদ

বিএনপি ক্ষমতায় গেলে এনসিপির অবস্থান কী হবে, স্পষ্ট করলেন নাহিদ

আমীর

মানুষ নিজের স্বার্থ অনুযায়ী ধর্মকে ব্যবহার করে বিভাজন সৃষ্টি করে: আমীর খসরু

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.