
মাদারীপুর সদর উপজেলার ভদ্রকোলা গ্রামের নূর মোহাম্মদের স্ত্রী বিথী আক্তার। বর্তমানে খিলগাঁও ভূইয়াপাড়া নতুন পাম্পের পাশে একটি বাসায় থাকতেন তারা।
নূর মোহাম্মদ জানান, ‘আমার স্ত্রীর জিনে ধরার সমস্যা রয়েছে। সে প্রায় সময় পাগলামি করতো। আমাদের ৯ মাসের একটি কন্যাসন্তান রয়েছে। তাকে মেরে ফেলার জন্য গলা টিপে ধরেছিল বিথী। আমি এই নিয়ে তাকে বকাঝকা করে নামাজ পড়ার জন্য মসজিদে চলে যাই। বাসায় ফিরে দেখি, রুমের দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। পরে আশপাশের লোকজন নিয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ফরাজী হাসপাতাল নিই। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।’
ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের সহকারী (ইনচার্জ) উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল্লাহ খান বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


