Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ সুন্দরবনে ‘রেড অ্যালার্ট’ জারি
খুলনা বিভাগীয় সংবাদ

সুন্দরবনে ‘রেড অ্যালার্ট’ জারি

By Shamim Rezaমার্চ 17, 20262 Mins Read

সুন্দরবনের বন কর্মকর্তা-কর্মচারীরা এ বছরও ঈদের ছুটি পাচ্ছেন না। বন রক্ষার স্বার্থে ঈদের ছুটিতেও নিজ নিজ কর্মস্থলে থাকতে হবে তাদের। দীর্ঘ ছুটির এ সময়ে যাতে কোনো ধরনের বন অপরাধ সংঘটিত না হয়, সে লক্ষ্যে পূর্ব সুন্দরবনে ‘রেড অ্যালার্ট’ জারি করেছে বন বিভাগ।

সুন্দরবন

Advertisement

এ জন্য বন বিভাগের স্মার্ট টিমের বিশেষ টহলের পাশাপাশি বনরক্ষীদের নিয়মিত টহল আরও জোরদার করা হয়েছে। এছাড়া পূর্ব বিভাগের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জের বনসংলগ্ন ৭৬টি গ্রামে ওয়াইল্ড টিম, ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিটিআরটি), কমিউনিটি প্যাট্রোলিং গ্রুপ (সিপিজি) ও বাঘ বন্ধু সংগঠনের প্রায় দেড় শতাধিক সদস্য গ্রাম পাহারায় নিয়োজিত রয়েছেন।

মঙ্গলবার বন বিভাগ সূত্রে জানা যায়, প্রতি বছর ঈদ বা কোরবানির ছুটিকে শিকারি চক্র হরিণ শিকারের নিরাপদ সময় হিসেবে বেছে নেয়। শুধু হরিণ শিকারই নয়, এ সময়ে বিষ প্রয়োগে মাছ ধরা এবং অগ্নিকাণ্ডের ঘটনাও বেড়ে যায়। বিশেষ করে দুই ঈদের ছুটিকে কেন্দ্র করে সুন্দরবনে সক্রিয় হয়ে ওঠে বন অপরাধীরা।

এ কারণে গত কয়েক বছর ধরে বন কর্মকর্তা-কর্মচারীদের ঈদ ও কোরবানির ছুটি বাতিলের সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে। এর ফলে বন অপরাধ অনেকাংশে নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি বন বিভাগের।

সুন্দরবন সুরক্ষায় নিয়োজিত ওয়াইল্ড টিমের ফিল্ড ফ্যাসিলিটেটর মো. আলম হাওলাদার বলেন, বন বিভাগের নির্দেশনা অনুযায়ী তারা সারা বছরই বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় কাজ করে থাকেন। বিশেষ করে ঈদের ছুটিতে চোরা শিকারি ও বন অপরাধীদের তৎপরতা বেড়ে যায়। এ সময় যাতে কোনো অপতৎপরতা চালাতে না পারে, সেজন্য বনসংলগ্ন ৭৬টি গ্রামে ১৪৮ জন সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করীম চৌধুরী বলেন, ঈদের দীর্ঘ ছুটিকে সামনে রেখে হরিণসহ বন্যপ্রাণী শিকার, বিষ প্রয়োগে মাছ ধরা ও অগ্নিকাণ্ড প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। সে কারণে বনরক্ষীরা এবারও ঈদের ছুটি ভোগ করবেন না।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

তিনি আরও জানান, গত বছরও ঈদের সময় বনরক্ষীরা ছুটি ভোগ করেননি। অপরাধ নিয়ন্ত্রণে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে স্মার্ট টিমের বিশেষ টহল এবং নিয়মিত টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। সব ধরনের বন অপরাধ নিয়ন্ত্রণে ঈদের ছুটিকালীন সময়ে পূর্ব সুন্দরবনে ‘উচ্চ সতর্কতা’ বা ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ছাত্রদল নেতা

স্ত্রীকে হত্যার পর ঘরে তালা দিয়ে পালিয়েছেন ছাত্রদল নেতা

জুন 9, 2026
কক্সবাজারের চকরিয়া

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

জুন 9, 2026
শরীয়তপুরের গোসাইরহাট

শরীয়পুরে মাটি ‘অস্বাভাবিক গরম’ হয়ে ওঠার ঘটনায় গ্যাসের উপস্থিতি মেলেনি

জুন 9, 2026
Latest News
ছাত্রদল নেতা

স্ত্রীকে হত্যার পর ঘরে তালা দিয়ে পালিয়েছেন ছাত্রদল নেতা

কক্সবাজারের চকরিয়া

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

শরীয়তপুরের গোসাইরহাট

শরীয়পুরে মাটি ‘অস্বাভাবিক গরম’ হয়ে ওঠার ঘটনায় গ্যাসের উপস্থিতি মেলেনি

চাঁদপুরের শাহরাস্তি

মায়ের ভরণপোষণ না দেওয়ার অভিযোগে ছেলে কারাগারে

জয় বাংলা স্লোগান

মহাসড়কে জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশের গাড়ি ভাঙচুর

কুড়িগ্রাম

আবারও তেঁতুল গাছের মগডালে সেই নারী

প্রবাসীর ঘরে অজগর

প্রবাসীর ঘরে হঠাৎ ঢুকে পড়ে অজগর, অতঃপর…

আত্মহত্যা

কুষ্টিয়ায় লোনের বোঝায় গৃহবধূর আত্মহত্যা, রেখে গেলেন চিরকুট

শিক্ষক

শরীয়তপুরে প্রধান শিক্ষককে মারধর ও চাঁদা দাবি, আদালতে মামলা

বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জয়পুরহাট যুবদল নেতা বহিষ্কার

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa