
মঙ্গলবার (১৮ মে) মধ্যরাতে ওই গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী কবিরের ভাই মাসুদ জানায়, মঙ্গলবার (১৮ মে) দিবাগত রাত ২.২৮ মিনিটে কবিরকে চিকিৎসার জন্য পটুয়াখালী সদর হাসপাতালে নেয়া হয়। তবে রোগীর অবস্থা ভালো না হওয়ায় প্রথমে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজে এবং পরে সেখান থেকে ঢাকায় নেয়া হচ্ছে।
স্থানীয়রা জানান, পল্লী বিদ্যুতের লেবার সর্দার ইব্রাহীমের মেয়ে হাসির সঙ্গে প্রায় ১৫ বছর আগে কবিরের বিবাহ হয়। তাদের (১৩) এবং (১) বছরের দুটি সন্তান রয়েছে।
এ বিষয়ে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আখতার মোরশেদ বলেন, কবির তালুকদার কিছুদিন আগে দ্বিতীয় বিয়ে করেন। এ কারণে প্রথম স্ত্রী হাসি বেগম ক্ষিপ্ত হয়ে গভীর রাতে কবিরের গোপনাঙ্গ কেটে দেয়। এ ঘটনায় রাতেই স্ত্রী হাসি বেগমকে আটক করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



