
সে নারী আরও বলেন, সে সবসময় আমাকে উপহারের বন্যায় ভাসিয়ে রাখে। তাছাড়া সে আমাকে রান্না ও ঘর ঘোছানোর কাজেও সাহায্য করে। আর তার এই ভালোবাসাই আমাকে দমবন্ধ করে তুলেছে।
ওই নারী আরও বলেন, তার স্বামী কখনোই তার সঙ্গে ঝগড়া করেন না বা তার কোনো আবদার ফিরিয়ে দেন না। এছাড়াও তার স্বামী তার জন্য রান্নাও করতেন বলে জানান সেই নারী।
তবে ওই নারীর স্বামী দাবি করছেন, তিনি একজন আদর্শ ও সহযোগীতাপূর্ণ স্বামী হতে চান তাই তিনি তার দায়িত্ব পালন করছেন মাত্র। তিনি বলেন, বিয়ের মাত্র প্রথম বছরের মধ্যেই কোন সিদ্ধান্ত নেয়া ঠিক নয় আর মানুষ ভুল থেকেই শিক্ষা গ্রহণ করে।
রিপোর্টে বলা হয়, ওই নারী একবার তার স্বামীকে মোটা হয়ে যাচ্ছেন বললে তার স্বামী ডায়েট ও ব্যায়াম করতে যেয়ে পা ভেঙ্গে ফেলেন। আদালত ওই নারীর অভিযোগ আমলে নিয়ে তাদের মধ্যে সম্পর্ক ঠিক করার একটি সুযোগ দিয়ে আদালত মুলতবি করেন বলেও রিপোর্টে জানা যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



