আন্তর্জাতিক ডেস্ক: এক দম্পতি সন্তান নেয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু তার আগেই ভয়ংকর সংবাদ! ক্রিস আর লরেনের স্বপ্নের দাম্পত্যের মাঝে এসে পড়ে ব্রেন টিউমার নামের এক ভিলেন। অসুস্থ ছিলেনই। একাধিক শারীরিক পরীক্ষার পর জানা যায় ক্রিসের ব্রেন টিউমার হয়েছে। এরপর মৃত্যু হয় ক্রিসের। একা হয়ে যান লরেন। তবে স্বামীর মৃত্যুর দুই বছর পর সেই ক্রিসের ঔরসজাত সন্তানের জন্ম দিলেন তিনি। তাক লাগিয়ে দিলেন পুরো বিশ্বকে। কীভাবে সম্ভব হলো?

বছর ৩৩-এর তরুণী লরেন ম্যাকগ্রেগর ইংল্যান্ডের লিভারপুলের বাসিন্দা। স্বামী ক্রিসের মৃত্যু হয় ২০২০ সালের জুলাই মাসে। এর প্রায় দুই বছর পরে ক্রিসের ঔরসজাত সন্তানের মা হয়ে চমকে দিয়েছেন লরেন। আসলে এই কাজ সম্ভব হয়েছে ক্রিসের বীর্য সংরক্ষণ করার ফলে।
সন্তানের জন্ম

Advertisement

লরেন জানিয়েছেন, ক্রিসের মৃত্যুর ৯ মাস পরে তিনি আইভিএফ পদ্ধতি গর্ভবতী হন। কাজে আসে প্রয়াত স্বামীর বীর্য। এরপর চলতি বছরে ১৭ মে ফুটফুটে সন্তানের জন্ম দেন। ছেলের নাম রেখেছেন সেব। লরেন জানিয়েছেন, সেবকে হুবহু তার বাবার মতোই দেখতে। ক্রিসই যেন লরেনের গর্ভে ফিরে এসেছেন!

লরেনের কথায়, ‘সেবকে তার বাবার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার কোনো প্রয়োজনই নেই। কারণ সেবকে প্রায় ক্রিসের মতোই দেখতে। ক্রিস এখন যেখানেই থাকুক সেখান থেকে যেন এক টুকরো সেব হয়ে ফিরে এসেছে আমার কাছে।’

লরেন দাবি করেছেন, যত দিন যাচ্ছে তত যেন আরো বেশি করে ক্রিসের মতো হয়ে উঠছে সেব! ওর চুল, ঠোঁট একেবারে ক্রিসের মতোই! ক্রিসের আগের পক্ষের এক ছেলে রয়েছে। তার নাম ওয়েড। ১৮ বছরের সেই ছেলে সৎমা ও ভাইকে সারাক্ষণ আগলে রাখছে, এমনটাই জানিয়েছেন লরেন। তার কথায়, ওয়েড যতখানি দায়িত্ব নিয়ে তার মা ওভাইয়ের পাশে দাঁড়িয়েছে, তার জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়।

সূত্র: ডেইলি মেইল

১৯ ইঞ্চি লম্বা কান নিয়ে জন্ম নিল আজব ছাগলছানা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.