Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : মাস্ক না পরে গির্জা পরিদর্শনে যাওয়ায় বুলগেরিয়ার প্রধানমন্ত্রী বয়কো বোরিসোভকে জরিমানা করেছে কর্তৃপক্ষ।

রয়টার্স জানায়, করোনা মোকাবিলায় স্বাস্থ্যবিধি মেনে না চলায় বুলগেরিয়ার প্রধানমন্ত্রীকে ১৭৪ ডলার জরিমানা করা হয়েছে।

সোমবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী কিরিল আনানিয়েভ নাগরিকদের ঘরোয়া আয়োজনসহ সব ধরনের পাবলিক প্লেসে মাস্ক পরার নির্দেশ দেন।

পরের দিনই গির্জা পরিদর্শনের সময় এই বিধিনিষেধ ভঙ্গ করেন প্রধানমন্ত্রী নিজেই। সেসময় বোরিসোভসহ অন্যান্যরা মাস্ক না পরায় তাদেরকে জরিমানা করা হয়।

এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী কিরিল বলেন, ‘রিলা মোনাসটারি গির্জায় যারা মাস্ক ছাড়া গিয়েছেন তাদের সবাইকে জরিমানা করা হবে। বোরিসোভ ছাড়াও সাংবাদিক, ফটোগ্রাফার যারাই মাস্ক ছাড়া গির্জায় গেছেন প্রত্যেককে জরিমানা করা হবে।

কঠোর লকডাউন ও মাস্ক বাধ্যতামূলকসহ অন্যান্য বিধিনিষেধের কারণে বুলগেরিয়ায় করোনা পরিস্থিতি তুলনামূলকভাবে ভালো।

পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় এই মাসে নিষেধাজ্ঞা শিথিল করা শুরু করে দেশটি। তবে গত সপ্তাহে নতুন করে ৬০৬ জন আক্রান্ত হওয়ার পর বিধিনিষেধ আরোপ করা হয়। এতে আবারও ট্রেন, বাসসহ সব ধরনের পাবলিক প্লেসে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করে দেশটির স্বাস্থ্য বিভাগ।

এখন পর্যন্ত বুলগেরিয়ায় করোনায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ১১৪ জন। এর মধ্যে মারা গেছেন ২০৮ জন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.