
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের আঙ্গুটিয়ারচালা থেকে মোটরসাইকেল যোগে ওই দুইজন মির্জাপুর বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে সিরামিক কারখানার কাছে পৌঁছলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। পরে তাদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তারা মারা যান।
জয়দেবপুর থানা পুলিশের ওসি জাবেদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



