Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ‘হংকংয়ের বিক্ষোভ ভয়ংকর’
আন্তর্জাতিক

‘হংকংয়ের বিক্ষোভ ভয়ংকর’

By Saleh MohammadJuly 30, 20192 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : হংকংয়ে সাম্প্রতিককালের বিক্ষোভকে ভয়ংকর বলে আখ্যায়িত করেছে চীন। সেইসঙ্গে বিক্ষোভের নিন্দা জানিয়েছে দেশটি।

‘হংকংয়ের বিক্ষোভ ভয়ংকর’চীনের পক্ষ থেকে বলা হয়েছে, এই বিক্ষোভ আইনের শাসনের মারাত্মক ক্ষতি করছে।

চীনের হংকং ও ম্যাকাও বিষয়ক মুখপাত্র ইয়াং গুয়ান বলেন, আমরা আশা করি আইনের শাসন রক্ষায় এগিয়ে আসবে জনগণ।

তিনি আরও বলেন, উগ্রপন্থিরা অপরাধমূলক কাজ করছে। আমরা সাধারণ জনগণকে পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করার আহবান জানাচ্ছি।

Advertisement

হংকংয়ে গণতন্ত্রপন্থিদের চলমান সরকার বিরোধী বিক্ষোভে ফের পুলিশের সঙ্গে সহিংস সংঘর্ষে জড়িয়েছে বিক্ষোভকারীরা। পুলিশের কঠোর আচরণের বিরুদ্ধেও তারা আওয়াজ তুলেছে।

শনিবার হংকংয়ের উত্তরাঞ্চলীয় ইউয়েন লং শহরে পুলিশ টিয়ার গ্যাস এবং রাবার বুলেট ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার পর রবিবার দ্বিতীয় দিনের মতো বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।

এদিন ব্যস্ত এক শপিং এলাকায় চীন সরকারের একটি কার্যালয়ের কাছে জড়ো হওয়া বিক্ষোভকারীদের ওপর টিয়ার গ্যাস ছুড়েছে পুলিশ। লাখো বিক্ষোভকারী রবিবার সাই ওয়ান এবং কসওয়ে বে’র কাছে রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে। গত আট সপ্তাহ ধরেই হংকংয়ে সরকার বিরোধী ও গণতন্ত্রপন্থি বিক্ষোভ চলছে এবং দিন দিনই তা সহিংস রূপ নিচ্ছে।

হংকং বিশ্বের সবচেয়ে নিরাপদ নগরী হিসেবে খ্যাতি কুড়ালেও বর্তমানে সেখানে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ এবং প্রতিবাদকারীদের ওপর মুখোশধারীদের হামলার ঘটনায় বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে। মূলত চীনের কাছে অপরাধী প্রত্যর্পণ নিয়ে প্রস্তাবিত একটি বিলের বিপক্ষে শুরু হওয়া চীন বিরোধী এ বিক্ষোভ এখন হংকংয়ের স্বাধীনতার আন্দেলনে রূপ নিয়েছে।

রবিবারের বিক্ষোভে বিক্ষোভকারীরা ‘হংকং এর মুক্তি চাই’ স্লোগান দিয়েছে। তারা কয়েকটি জায়গায় বেস্টনি ভাঙার চেষ্টা চালায়। বিক্ষোভকারীরা এদিন চীনের লিয়াজোঁ কার্যালয় এবং পূর্বে কসওয়ে বে শপিং এলাকা অভিমুখে পদযাত্রা করেছে।

পুলিশ বিক্ষোভকারীদেরকে চীনের লিয়াজোঁ কার্যালয়ে যেতে বাধা দেয়। কার্যালয় ভবনটি প্লাস্টিকের বেষ্টনী দিয়ে ঘিরেও রাখে পুলিশ। বিক্ষোভকারীরা এ বাধা উপেক্ষা করে অগ্রসর হতে গেলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।

১৯৯৭ সালে ব্রিটিশদের থেকে চীনের কাছে হস্তান্তরের পর হংকংয়ের ইতিহাসে এটিই সবচেয়ে বড়ো বিক্ষোভ। চীনের কাছে হস্তান্তরের সময় যুক্তরাজ্য শহরটির স্বায়ত্তশাসন ও স্বাধীনতা এবং স্বাধীন বিচার ব্যবস্থা অটুট রাখার প্রতিশ্রুতি আদায় করে নিয়েছিল।

সূত্র : বিবিসি

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saleh Mohammad
  • Facebook
  • X (Twitter)
Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa