Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক হংকংয়ে নতুন নির্বাচনি ব্যবস্থার প্রস্তাব, যুক্তরাষ্ট্রের নিন্দা
আন্তর্জাতিক

হংকংয়ে নতুন নির্বাচনি ব্যবস্থার প্রস্তাব, যুক্তরাষ্ট্রের নিন্দা

By জুমবাংলা নিউজ ডেস্কMarch 12, 2021Updated:March 12, 20213 Mins Read

হংকংয়ে নতুন নির্বাচনি ব্যবস্থার প্রস্তাব, যুক্তরাষ্ট্রের নিন্দা

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: হংকংয়ের নির্বাচনি ব্যবস্থাকে ঢেলে সাজানোর একটি খসড়া সিদ্ধান্ত বৃহস্পতিবার অনুমোদন করেছে চীনের পার্লামেন্ট। এদিকে হংকংয়ের নির্বাচনি ব্যবস্থাকে ঢেলে সাজানোর আড়ালে হস্তক্ষেপের পরিকল্পনা করছে চীন। এমন অভিযোগ তুলে এই প্রচেষ্টার তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১১ মার্চ) হোয়াইট হাউজ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। খবর রয়টার্স।

এর আগে, বৃহস্পতিবার হংকংয়ের নির্বাচনি ব্যবস্থাকে ঢেলে সাজানোর একটি খসড়া সিদ্ধান্ত অনুমোদন করেছে চীনের পার্লামেন্ট। সিদ্ধান্ত বাস্তবায়িত হলে হংকংয়ের বিভিন্ন প্রতিষ্ঠানে গণতান্ত্রিক প্রতিনিধিত্ব আরও কমে যাবে। এছাড়াও, হংকংয়ের রাজনীতিবিদদের ওপর বেইজিংয়ের কতৃর্ত্ব প্রতিষ্ঠা সম্ভব হবে।

২০২০ সালের জুনে হংকংয়ের ওপর জাতীয় নিরাপত্তা আইন চাপিয়ে দিয়েছিল বেইজিং। যে আইনটিকে বিরোধী মতামত দমনের হাতিয়ার হিসেবে দেখা হচ্ছে।

এদিকে, চীনের পার্লামেন্টে ২৮৯৫-০ ভোটে হংকংয়ের নির্বাচনপদ্ধতি পরিবর্তনের খসড়া আইনটি পাস হয়। ব্যাপক করতালির মাধ্যমে এ সিদ্ধান্তকে স্বাগত জানান চীনা আইনপ্রণেতারা। এই আইনের মাধ্যমে হংকংয়ে নির্বাচনের ফলাফল নিয়ে বিরোধিতার পথ প্রায় বন্ধ করা সম্ভব হবে। এছাড়াও, হংকংয়ের আইনসভার আকার ও গঠনে আসবে আমূল পরিবর্তন।

নতুন আইন অনুসারে, বেইজিংপন্থিদের মধ্যে থেকে একজনকে প্রধান নির্বাহী হিসেবে নির্বাচিত করবে নির্বাচক কমিটি। হংকংয়ের অনেক প্রতিনিধি নির্বাচনের ক্ষমতাও এ কমিটিকে দেওয়া হবে। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রেও নতুন পদ্ধতি ঠিক করা হবে।

অন্যদিকে, আইনসভার সদস্যসংখ্যা ৭০ থেকে বাড়িয়ে ৯০ করা হবে এবং নির্বাচক কমিটির আকার ১ হাজার ২০০ থেকে বেড়ে দেড় হাজার হবে। বর্তমানে আইনসভার অর্ধেক সদস্য সরসরি ভোটে নির্বাচিত হন। বাকি অর্ধেক নির্বাচিত হন বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান, ইউনিয়ন ও পেশাজীবীদের মধ্য থেকে। যারা প্রধানত আসেন চীনপন্থিদের মধ্যে থেকে। এখন নতুন পদ্ধতি প্রয়োগ হলে সরাসরি ভোটে নির্বাচিত হয়ে কারা আসবেন, তা ঠিক করে দিতে পারবে নির্বাচক কমিটি।

প্রসঙ্গত, গণতন্ত্রের দাবিতে ২০১৯ সাল থেকে টানা বিক্ষোভ করে আসছে হংকংয়ের অধিবাসীরা । ওই বিক্ষোভকে চীন জাতীয় নিরাপত্তার হুমকি হিসেবে বিবেচনা করছে। বিক্ষোভ দমনে চীন হংকংয়ের প্রভাবশালী অনেক গণতন্ত্রপন্থি নেতা এবং আন্দোলনের কর্মীকে হয় কারাগারে পাঠিয়েছে, নয়তো নির্বাসিত করেছে।

এক বিবৃতিতে হংকংয়ে বেইজিংয়ের লিয়াজোঁ অফিস জানায়, ইতিবাচক উদ্দেশ্য থেকেই কেন্দ্রীয় কর্তৃপক্ষ নতুন এই পদক্ষেপ নিয়েছে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সাধারণ মানুষ এই আইন সংশোধনে সমর্থন দেবে বলে তারা আশা প্রকাশ করেছেন।

পৃথক এক বিবৃতিতে হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লাম এ খসড়া সিদ্ধান্তের প্রতি দৃঢ় সমর্থনের কথা ঘোষণা করেন। সেই সঙ্গে এমন সিদ্ধান্তের জন্য বেইজিংয়ের প্রতি তার আন্তরিক কৃতজ্ঞতাও প্রকাশ করেন। তিনি বলেন, নির্বাচন ব্যবস্থা পুনঃগঠনের মাধ্যমে সঠিক পথে ফিরে আসবে হংকং।

এ ব্যাপারে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব বলেন, হংকংয়ের নির্বাচনপদ্ধতি পাল্টে দিতে প্রস্তাবিত এ আইন চীনের প্রতি আন্তর্জাতিক আস্থাকে প্রশ্নবিদ্ধ করবে। তিনি বলেন, হংকংয়ে গণতান্ত্রিক আলোচনার জায়গা নষ্ট করতেই বেইজিং এ পদক্ষেপ নিয়েছে।

উল্লেখ করা যায় যে, ১৯৯৭ সালে ব্রিটিশ উপনিবেশ থেকে চীনা শাসনে অন্তর্ভুক্ত হয় হংকং। তখন থেকে হংকং ‘এক দেশ, দুই নীতি’ পদ্ধতির আওতায় স্বায়ত্তশাসনের মর্যাদা ভোগ করে আসছে। হংকং চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল হলেও নিজস্ব বিচার বিভাগ, আইনসভা ও নিরাপত্তা বাহিনী রয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa