Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক হজে গিয়ে সৌদি আরবে ১০ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
আন্তর্জাতিক প্রবাসী খবর

হজে গিয়ে সৌদি আরবে ১০ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

By জুমবাংলা নিউজ ডেস্কJune 11, 20232 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : পবিত্র হজ করতে এসে বাংলাদেশের ১০ হজযাত্রীর মৃত্যু হয়েছে সৌদি আরবে।তাদের মধ্যে আটজন পুরুষ এবং দু’জন নারী। এর মধ্যে আটজন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। একজন শ্বাসকষ্টে ভুগছিলেন। আরেকজনের স্বাভাবিক মৃত্যু হয়েছে।

হজে গিয়ে সৌদি আরবে ১০ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

এসব হজযাত্রী গত ৩১ মে থেকে গত শুক্রবারের (৯ মে) মধ্যে মারা যান। তারা হলেন– গাইবান্ধার গোবিন্দগঞ্জের আব্দুল ওয়াহেদ (৪৬), রাজধানীর ডেমরার শাহানারা বেগম (৬৩), পাবনার চকছাতিয়ানী মাঠপাড়ার ডা. শফিকুল ইসলাম (৬৩), শেরপুরের ঝিনাইগাতীর আলী হোসাইন (৬৭), রাজধানীর খিলগাঁওয়ের আইয়ুব খান (৪৮), পঞ্চগড়ের ছোটদাপের শহীদুল আলম (৬৭), বগুড়ার আদমদীঘির রোকেয়া বেগম (৬২), নওগাঁর আত্রাইয়ের আদম উদ্দিন মণ্ডল (৬২), রংপুর সদরের মতিউর রহমান (৬৮) এবং গাইবান্ধার বনারীপাড়ার আমজাদ হোসেন আকন্দ (৬৫)।

মক্কায় হজ এজেন্সির ভাড়া করা হোটেল, সৌদি আরবে বাংলাদেশ মিশনের ক্লিনিকে আসার পথে, কিং ফয়সাল ও কিং আবদুল আজিজ হাসপাতাল, বাংলাদেশ মিশনের ক্লিনিক এবং কিং ফয়সাল হাসপাতালে নেওয়ার পথে তারা মারা যান।

Advertisement

সৌদি আরবে বাংলাদেশ হজ অফিসে কর্মরত পদস্থ কর্মকর্তারা জানিয়েছেন, মৃত হজযাত্রীদের সৌদি আরবের মক্কায় শরাইয়া কবরস্থানে দাফন করা হয়েছে।

মোয়াল্লিম মাওলানা ও মুফতি হোছাইন আহমদ বলেছেন, হজযাত্রীরা মহান আল্লাহর মেহমান। এ জন্য সৌদি আরব সরকার তাদের নিজস্ব ব্যবস্থাপনায় প্রয়াত হজযাত্রীদের দাফন-কাফনের সব ব্যবস্থা করে থাকেন।

চলতি বছর হজ পালনের উদ্দেশ্যে গত শুক্রবার পর্যন্ত ৬৭ হাজার ১০৫ বাংলাদেশি সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৩৫০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৫৭ হাজার ৭৫৫ জন।

এবার বাংলাদেশ থেকে ১ লাখ ২৪ হাজারের বেশি হজযাত্রীর যাওয়ার কথা রয়েছে। গত ২১ মে থেকে হজযাত্রীদের প্রথম ফ্লাইট শুরু হয়। শেষ হবে ২২ জুন। হজ পালন শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে আগামী ২ জুলাই। ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa