
ঘটনাস্থলের একটি ভিডিওতে দেখা গেছে, ধ্রুব নামের এই হালকা হেলিকপ্টারটি সাহারানপুরে একটি ধানক্ষেতে খোলা মাঠে নেমেছে। এয়ারফোর্সের কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছেন হেলিকপ্টারটি। হঠাৎ করেই হেলিকপ্টারটিকে মাঠে নামতে দেখে বিপুলসংখ্যক লোক চারপাশে জড়ো হয়ে যায়।
সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ‘রুটিন প্রশিক্ষণের জন্য ভারতীয় বিমানবাহিনীর একটি এএলএইচ ধ্রুব হেলিকপ্টার উত্তরপ্রদেশের সাহারানপুর জেলার গ্রাম্য এলাকায় সতর্কতামূলক অবতরণ করে।’
উল্লেখ্য, আজ ভারতীয় বিমানবাহিনীর ৮৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৩২ সালের আজকের দিনেই পথচলা শুরু করেছিল ভারতীয় বিমানবাহিনী। প্রতিবছরের মতো এবারও দিল্লি সংলগ্ন গাজিয়াবাদের হিন্ডন এয়ারবাসে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে অংশ নেবে বিমানবাহিনীর যুদ্ধবিমানগুলো।
সূত্র : এনডিটিভি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



