Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক হঠাৎ জার্মানির আকাশে ‘আগুনের গোলা’
আন্তর্জাতিক

হঠাৎ জার্মানির আকাশে ‘আগুনের গোলা’

By জুমবাংলা নিউজ ডেস্কDecember 1, 2020Updated:December 1, 20202 Mins Read

হঠাৎ জার্মানির আকাশে ‘আগুনের গোলা’

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: হঠাৎ করেই কয়েক সেকেন্ডের জন্য জার্মানির আকাশে উজ্জ্বল গোলাকার আগুন দেখা গেছে৷ সাত সেকেন্ড ধরে আকাশে জ্বলতে থাকা এই আগুনের গোলাকে কোনো গ্রহাণুর অংশ বলে ধারণা করছেন বিজ্ঞানীরা৷ খবর ডয়চে ভেলে’র।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে অন্তত ৯০ জন প্রত্যক্ষদর্শী ইউরোপের ফাইয়ারবল নেটওয়ার্ককে এই আগুনের গোলা দেখার তথ্য জানিয়েছেন৷

বার্লিনের টেকনিক্যাল ইউনিভার্সিটি এবং জার্মান এরোস্পেস সেন্টারের যৌথ উদ্যোগে পরিচালিত ফায়ারবল নেটওয়ার্ককে সিগেন শহরের এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, এই গোলাটি পাঁচ থেকে সাত সেকেন্ড স্থায়ী ছিল৷ এরপর সেটি একসময় সবুজ রঙ ধারণ করে ছোট দুই ভাগে ভাগ হয়ে যায়৷

জার্মান এরোস্পেস সেন্টারে বিশেষজ্ঞ ডিটার হাইনলাইন জানিয়েছেন, ‘‘সম্ভবত একটি গ্রহাণুর অংশবিশেষ পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করেছিল৷’’ মধ্য জার্মানির কাসেল শহরের ওপরে এটির অবস্থান ছিল বলে মোটামুটি নিশ্চিত হয়েছেন তারা৷

আগুন দেখছেন অনেকেই

টেকনিক্যাল ইউনিভার্সিটির অধ্যাপক ইয়ুরগেন ওব্যার্স্ট জানিয়েছেন, কয়েক ঘণ্টার মধ্যেই জার্মানির নানা প্রান্ত থেকে আকাশে আগুনের গোলা দেখার খবর আসতে থাকে৷

আঞ্চলিক সংবাদমাধ্যম রাইনিশে পোস্ট এক গাড়িচালকের ড্যাশবোর্ডের ক্যামেরায় ধারণ হওয়া আগুনের গোলার ছুটে যাওয়ার দৃশ্য প্রকাশ করেছে৷

গাড়িচালক রাইনিশে পোস্টকে বলেছেন, ‘‘স্থানীয় সময় রাত ৬:৪০ এর দিকে ড্যুসেলডর্ফ-লুন্ডেনব্যার্গের দিক থেকে আসা প্রচণ্ড উজ্জ্বল এই আগুনের গোলা মেটমানের দিকে ছুটে যায় এবং একসময় অনেকগুলো টুকরো হয়ে যায়৷’’

উত্তর জার্মানির শ্লেসভিগ-হোলস্টাইন রাজ্য থেকে এক প্রত্যক্ষদর্শী অস্ট্রিয়ার গাহব্যার্গ পর্যবেক্ষণ কেন্দ্রকে ‘সবুজ লেজওয়ালা এক উজ্জ্বল বস্তুকে পশ্চিম থেকে পূর্বের দিকে ছুটে যেতে’ দেখার কথা জানিয়েছেন৷ তিনি বলেন, ‘‘আগুনের গোলার চেয়ে তার লেজ ছিল ৩-৪ গুণ বড় এবং সেটা থেকে ছোট ছোট জিনিস ছড়িয়ে পড়ছিল৷’’

ইউরোপজুড়ে বছরে ৩০টি আগুনের গোলা

উল্কাপাত এবং আগুনের গোলার মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে৷ পাঁচ সেকেন্ডের কম সময় ধরে জ্বলা বস্তুকে উল্কা বলা হলেও এর বেশি সময় ধরে আকাশে জ্বলতে থাকা বস্তুকে ফায়ারবল বা আগুনের গোলা বলা হয়ে থাকে৷ এই ফায়ারবল সাধারণত উল্কার চেয়ে অনেক বেশি উজ্জ্বল হয়৷

ফায়ারবল নেটওয়ার্কের তথ্যমতে ইউরোপের আকাশে প্রতি বছর অন্তত ৩০টি ফায়ারবলের দেখা মেলে৷ নভেম্বর এবং ডিসেম্বর মাসেই এই ধরনের বস্তু বেশি দেখা যায়৷ ১৯ নভেম্বর একই ধরনের বস্তু অস্ট্রিয়ার আকাশে দেখা গেছে বলেও জানান হাইনলাইন৷

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

July 22, 2026
মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

July 22, 2026
Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

July 21, 2026

Latest News

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

মোদির পদত্যাগ

জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি

রাজীব খাণ্ডেলওয়াল

‘স্ত্রীর গোলামি’ করতেই শান্তি পাই : রাজীব খাণ্ডেলওয়াল

রাজা

৪০ রানী নিয়ে পোশাক ছাড়াই গোসল করতেন এই রাজা

অভিনেত্রী স্বরা

ককরোচ জনতা পার্টির আন্দোলন থেকে অভিনেত্রী স্বরার স্বামী গ্রেপ্তার

Saudi

সৌদিতে গৃহকর্মীদের ইকামা নবায়নে বড় সুখবর

UK-prime-minister

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হলেন অ্যান্ডি বার্নহ্যাম

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa