Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক হাঙরের মুখ থেকে স্বামীকে বাঁচালেন গর্ভবতী স্ত্রী
আন্তর্জাতিক

হাঙরের মুখ থেকে স্বামীকে বাঁচালেন গর্ভবতী স্ত্রী

By জুমবাংলা নিউজ ডেস্কSeptember 25, 20202 Mins Read

হাঙরের মুখ থেকে স্বামীকে বাঁচালেন গর্ভবতী স্ত্রী

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : স্বামী পড়েছেন হাঙরের কবলে। সন্তানসম্ভবা হয়েও বসে থাকতে পারেননি তার গর্ভবতী স্ত্রী; ঝাঁপ দিলেন সাগরে। মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে আনলেন স্বামীকে।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা কিস এলাকার সাগরে সম্প্রতি ঘটনাটি ঘটে বলে সংশ্লিষ্টদের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।

স্থানীয় পুলিশ বলেছেন, অ্যান্ড্রু চার্লস এডি নামে ৩০ বছর বয়সী এক ব্যক্তি ফ্লোরিডার সোমব্রেরো প্রবাল প্রাচীরে স্লোরকেলিংয়ে নামেন। কিন্তু পানিতে নামার সঙ্গে সঙ্গে হাঙরের আক্রমণের মুখে পড়েন তিনি।

কর্মকর্তারা জানিয়েছেন, এ সময় পাশেই ছিলেন এডি সন্তানসম্ভবা স্ত্রী মার্গট ডিউকস-এডি। হাঙ্গরের পৃষ্ঠীয় পাখনা দেখতে পান তিনি। রক্তে লাল হয়ে যাচ্ছিল পানি। স্বামীকে বাঁচাতে বিনা দ্বিধায় ঝাঁপ দেন মার্গট।

পরে হাঙরকে হটিয়ে স্বামীকে নৌকায় টেনে তোলেন মার্গট। অন্যরা কল দেন ফ্লোরিডার জরুরি নম্বার ৯১১ এ। পরে হেলিকপ্টারে করে মায়ামির একটি ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয় এডিকে। হাঙরের আক্রমণে ঘাড়ে মারাত্মকভাবে আহত হয়েছেন তিনি।

উদ্ধারকারী রায়ান জনসন স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, যখন তারা হাসপাতালে পৌঁছায় তখন এডির অবস্থা খুব জটিল ছিল।

এডি ও মার্গট থাকেন জর্জিয়ায়। ছুটির দিনে পরিবারের সদস্যদের সঙ্গে ফ্লোরিডায় বেড়াতে এসেছিলেন তারা। যখন এডি হাঙ্গরের মুখে পড়েন তখন পরিবারের অন্য সদস্যরা পাশেই স্নোরকেলিং করছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, তারা ওই এলাকায় প্রায় ১০ ফুট লম্বা একটি হাঙর দেখতে পেয়েছেন। সেটা সম্ভব বুল শার্ক প্রজাতির।

হাঙরের আক্রমণের দিক থেকে বিশ্বের মধ্যে শীর্ষে ফ্লোরিডার উপকূল। ২০১৯ ওই এলাকায় ২১ বার হাঙরের আক্রমণের ঘটনা ঘটেছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026
মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

July 22, 2026

Latest News

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

মোদির পদত্যাগ

জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa