76972161_492536794669021_8343183395085352960_n

Advertisement

রফিক সরকার, গাজীপুর প্রতিনিধি : আজ শনিবার (০২ নভেম্বর) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রলালয় সম্পর্কিত সংদীয় স্থায়ী কমিটির সভাপতি, ওই মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপির জন্মদিন। দিনটি উপলক্ষে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল পড়েছে উপজেলার দেওপাড়া গ্রামের নেত্রীর বাস ভবনে। প্রিয় নেতৃকে শুভ দিনের শুভেচ্ছা জানাতে তাই ছুটে এসেছেন হাজার হাজার মানুষ। শান্তিকন্যাও হাজার মানুষের সেই ভালবাসায় সিক্ত হন।

১৯৫৯ সালের এইদিনে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বড়হরা গ্রামে সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মেহের আফরোজ চুমকি। এটা তার ৬০তম জন্মবার্ষিকী। সদা হাস্যময়ী এই মানুষটি দীর্ঘজীবি হউক এবং দেশ ও জাতীর কল্যাণে সর্বদা নিজেকে উৎসর্গ করুক এ প্রত্যাশা কালীগঞ্জের সকল শ্রেনী পেশার মানুষের। শুভ জন্মদিন মেহের আফরোজ চুমকি।

দিনটি উপলক্ষে শনিবার বিকেলে জন্মদিনের শুভেচ্ছা জানাতে নেত্রীর বাস ভবনে কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল আইয়ুব ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমানের নেতৃত্বে ছুটে যান উপজেলা প্রেস ক্লাবের একদল তরুণ সংবাদ কর্মী।

74522300_420792655273961_1362298355673202688_n

এ সময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্য করে শান্তিকন্যা মেহের আফরোজ চুমকি এমপি বলেন, আপনাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ। আপনারা আমাকে একাধিকবার নির্বাচিত করে মহান সংসদে পাঠিয়েছে। আর বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাকে ভালবেসে আপনাদের উপহার হিসেবে দুই দুই বার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মতো অতি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন। আমি সর্বদা আপনাদের সকলের পাশে থেকে আপনাদের সেবা করে যেতে চাই আজীবন। মহান আল্লাহ’তাআলা যেন আমাকে সেই তৌফিক দেন সেই দোয়া করবেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google