Advertisement

জুমবাংলা ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চতুর্থ শ্রেণির এক কর্মী হাজিরা ফাঁকি দিতে বায়োমেট্রিক মেশিন অচল করে দিয়েছে । চাঞ্চল্যকর এ ঘটনায় জড়িত পরিচ্ছনতাকর্মী মো. ফারুক মিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্যে থানায় অভিযোগও দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতাল সূত্র জানায়, বুধবার ভোর ৫টা ৫৭ মিনিটের দিকে একটি সিরিঞ্জের মাধ্যমে হাসপাতালের প্রশাসনিক ব্লকে স্থাপিত বায়োমেট্রিক মেশিনটিতে পানি ডুকিয়ে দেয় পরিচ্ছন্নতাকর্মী মো. ফারুক মিয়া। ৩ মিনিট সময়ের মধ্যে কাজ করে সটকে পড়ে সে। ঘটনাটি হাসপাতালের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। মেশিনটি অচল হয়ে পড়লে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীরা হাজিরা দিতে ব্যর্থ হন। এর সপ্তাহখানেক আগেও মেশিনটি একবার অচল করা হয়।

অফিস ফাঁকি দিতে অসৎ কর্মচারীদের একটি চক্র ফারুকের মাধ্যমে বায়োমেট্রিক মেশিনটি অচল করিয়েছে। রাত্রিকালীন ডিউটি শেষে ফেরার পথে ফারুক প্রশাসনিক ব্লকে ডুকে মেশিনটিতে ইনজেকশনের সিরিঞ্জ দিয়ে পানি ডুকিয়ে দেয়।

হাসপাতালটির তত্ত্বাবধায়ক চিকিৎসক মো. শওকত হোসেন জানান, সকাল সাড়ে ৭টার দিকে হাসপাতালে কর্মরতরা হাজিরা দেয়ার জন্যে উপস্থিত হয়ে দেখতে পান মেশিনটি অচল। এর ভেতর থেকে পানির ফোটা পড়ছে। ভেতরেও পানি আছে বলে বুঝা যায়। পরে আমরা সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখি পরিচ্ছন্নতাকর্মী ফারুক সিরিঞ্জের মাধ্যমে এটিতে সকাল ৫টা ৫৭ মিনিট থেকে ৬টার মধ্যে পানি ডুকিয়েছে। ওইদিনই পরিচ্ছনতাকর্মী মো. ফারুক মিয়াকে সরকারি সম্পদ নষ্ট করার অপরাধে সাময়িক বরখাস্ত করেন হাসপাতাল কর্তৃপক্ষ।

থানায় তার বিরুদ্ধে দেয়া অভিযোগে বলা হয়, হাসপাতালের ভাবমূর্তি ক্ষুন্নসহ সরকারের উন্নয়ন কার্যক্রমে বাধা দেওয়ার চক্রান্তে লিপ্ত ফারুক। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয় অভিযোগে। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহম্মদ সেলিম উদ্দিন অভিযোগ পেয়েছেন বলে জানিয়ে বলেন, আমরা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেয়েছি। এরপরই এব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

২০১৮ সাল থেকে হাসপাতালটিতে কর্মরত ডাক্তার এবং কর্মকর্তা-কর্মচারী বায়োমেট্রিক মেশিনের মাধ্যমে হাজিরা দিয়ে আসছেন। অক্টোবর মাসে নতুন বায়োমেট্রিক মেশিনটি বসানো হয়। মোট ২৮০ জন স্টাফ এই মেশিনের মাধ্যমে হাজিরা দেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.