
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর সাড়ে ৬টার দিকে ৯ হাজার ২৪০ বস্তা চাল ও ৫০টি গ্যাস সিলিন্ডার নিয়ে আল্লারদান নামের একটি বলগেট মেঘনা নদীর চেয়ারম্যানঘাট থেকে তমরদ্দি ঘাটের উদ্দেশে বের হয়। সকাল ৭টার দিকে কেরিংচর এলাকায় পৌঁছালে প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে চালসহ বলগেটটি ডুবে যায়। চালগুলো বাজার মূল্য প্রায় ৫০ লাখ টাকা।
নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. একরাম উল্যা জানান, জেলা শহরের দত্তেরহাটের তাজু নামে এক ডিলার হাতিয়ার সরকারি খাদ্য গুদামের জন্য চাল সরবরাহ করছিল। প্রতি বস্তায় ৩০ কেজি করে ৯ হাজার ২৪০ বস্তা চাল সকালে চেয়ারম্যানঘাট থেকে বলগেটে করে আসার সময় ঢেউয়ের কবলে পড়ে মেঘনা নদীতে ডুবে যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



