সৌন্দর্য দিয়ে সীমারেখা ভেঙেছেন পাকিস্তানের তারকা হানিয়া আমির। গোটা উপমহাদেশে তার অগণিত ভক্ত। তাকে নিয়ে গুঞ্জন লুফে নেন তারা। এই যখন অবস্থা তখন ভিডিও ভাইরাল হানিয়ার।

হানিয়া আমিরের ভিডিও

Advertisement

সম্প্রতি এক ভিডিওতে কনের সাজে দেখা যায় হানিয়াকে। পাশে গায়ক আসিম আজহার। তিনিও জাঁকজমকপূর্ণ পোশাকে উপস্থিত। ভিডিওটি মুহূর্তেই অনুরাগীদের মধ্যে জল্পনা তৈরি করেছে। তবে গোপনে কি বিয়ে সারলেন এই দুই তারকা?

ভিডিওতে নাচ, হাসি আর উৎসবের আবহ চোখে পড়ে। হানিয়ার সোনালি আভা আর আসিমের সাজ মিলিয়ে দৃশ্যটি যেন সরাসরি বিয়ের আসর। এমন ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি।

এদিকে সবাই যখন ভাবছেন ভাইরাল ভিডিওটি হানিয়ার বিয়ের তখন জানা গেল এটি তার জন্মদিন উদযাপনের ভিডিও। ১২ ফেব্রুয়ারি আয়োজিত সেই পার্টির থিম ছিল ‘শাদি’। সেই অনুযায়ী কনের সাজে হাজির হন হানিয়া। আর আসিমও বিয়ের পোশাকে উপস্থিত ছিলেন। পুরো আয়োজন ছিল উৎসবমুখর। নাচ, খেলা ও আনন্দঘন মুহূর্তে ভরা আয়োজন ছিল।

বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, বাংলাদেশেরটা কততম?

হানিয়ার বিয়ের গুঞ্জন নতুন হলেও তার সঙ্গে আসিমের সম্পর্কের গুঞ্জন অনেক দিনের। তার সঙ্গে চলতি বছর গাঁটছড়া বাঁধছেন বলে খবরও প্রকাশ পায় পাকিস্তানি সংবাদমাধ্যমে। সেসব নিয়ে কখন উচ্চবাচ্চ্য করেননি এ সুন্দরী। সম্প্রতি ফের মাথাচাড়া দেওয়া গুঞ্জন নিয়েও আছেন চুপচাপ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.