Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home হাফ ভাড়া বাস্তবায়নে শিক্ষার্থীদের যতদিনের আল্টিমেটাম
জাতীয় শিক্ষা

হাফ ভাড়া বাস্তবায়নে শিক্ষার্থীদের যতদিনের আল্টিমেটাম

By Sibbir OsmanNovember 20, 20213 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক: রাজধানীর গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া বাস্তবায়নের দাবিতে ফার্মগেটে গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। প্রায় ১ ঘণ্টার বিক্ষোভ শেষে তিন দিনের ( ২৪ তারিখ পর্যন্ত) আল্টিমেটাম দিয়ে আন্দোলন শেষ করেন তারা।

শনিবার (২০ নভেম্বর) দুপুর সোয়া ১২ টার দিকে এক শিক্ষার্থী বাসে হাফ ভাড়া দিতে চান। হাফ ভাড়া না নিয়ে তাকে লাঞ্চিত করার অভিযোগে স্বাধীন পরিবহনের একটি বাস ভাঙচুর করে শিক্ষার্থীরা। এরপর হাফ ভাড়ার দাবিতে রাস্তা বন্ধ করে বিক্ষোভ শুরু করে ছাত্ররা।

ঘটনাস্থল ফার্মগেটে গিয়ে দেখা যায়, গায়ে হাত তোলায় স্বাধীন পরিবহনের (ঢাকা মেট্রো- ব, ১৯-৯০০৭) সিরিয়ালের গাড়ির গ্লাস ভাঙচুর করে সাইন্স কলেজের শিক্ষার্থীরা। পাশাপাশি অন্য পরিবহনের বাস থামিয়ে হাফ ভাড়াসহ ন্যায্য ভাড়া নেওয়া হচ্ছে কি না জানতে চাওয়া হয়। বাসের যাত্রীরা ন্যায্য ভাড়া নিচ্ছেন জানালে বাস ছেড়ে দেন শিক্ষার্থীরা। এভাবে প্রায় ৪০ মিনিট বন্ধ থাকার পর পুলিশের চেষ্টায় স্বাভাবিক হয় রাস্তা।

পরে আবার রাস্তার পূর্বপাশে এসে একই দাবিতে বিক্ষোভ করে ছাত্ররা। এ সময় শিকড় ও লাব্বাইকসহ যে সকল পরিবহনে হাফ পাস নেই লেখা রয়েছে সেগুলো মুছে দেন শিক্ষার্থীরা। পাশাপাশি বাসের চালক ও হেল্পারদের সতর্কবার্তা দেন যে, শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নিতে হবে।

প্রায় ১ ঘণ্টার বিক্ষোভ শেষে হাফ ভাড়া বাস্তবায়নের দাবিতে ২৪ তারিখ পর্যন্ত আল্টিমেটাম দিয়ে সাইন্স কলেজের অধ্যক্ষ আয়ুব আলী ভূঁইয়ার আশ্বাসে রাস্তা ছেড়ে যান শিক্ষার্থীরা।

এদিকে ‘হাফ ভাড়া’র দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় বাসে এলোপাতাড়ি ভাঙচুর চালিয়েছেন তিন কলেজের বেশকিছু শিক্ষার্থী। তারা অন্তত ১০টি বাসে ভাঙচুর চালান।

এসময় মিরপুর রোডে কিছু সময় বাস চলাচল বন্ধ হয়ে যায়। তবে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই সেখান থেকে সরে যান শিক্ষার্থীরা। ভাঙচুর করা শিক্ষার্থীদের পরনে ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজের পোশাক দেখা গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

শনিবার (২০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর সায়েন্সল্যাবের ল্যাবএইড হাসপাতালের সামনের মোড় ও সড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে সায়েন্সল্যাবের ল্যাবএইড হাসপাতালের সামনের মোড়ে যানজটে বাস কিছুটা ধীরগতিতে চলছিল। ওই সময় কলেজ ড্রেস পরা শিক্ষার্থীরা হঠাৎ বাস ভাঙচুর শুরু করেন। তারা হাফ ভাড়ার দাবি জানিয়ে স্লোগান দিতে থাকেন।

ল্যাবএইডের সামনের সড়কে রাস্তার পাশের পান বিক্রেতা জসিম মিয়া বলেন, ‘কিছু জানি না মামা। হঠাৎ দেখলাম কিছু পোলাপান গাড়ি ভাঙচুর করছে।’

মিরপুর মেট্রো সার্ভিসের চালক রহমত মিয়া বলেন, ‘গাড়ি নিয়ে ল্যাবএইডের সামনে যেতেই দেখি গাড়ি ভাঙতে ভাঙতে আসছে ছাত্ররা। পরে আমি গাড়ি রেখে পালিয়ে গেছিলাম। তারা চলে যাওয়ার পর এসে দেখলাম গাড়ি ভাঙা।’

বিকাশ পরিবহনের সহকারী বলেন, ‘কিছুই বুঝলাম না। স্টুডেন্টরা আসলো, হুটহাট কিছু গাড়ি ভাঙচুর করলো। তারা কেন ভাঙচুর করছে, তাও জানি না।’

ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘হাফ ভাড়ার দাবিতে শিক্ষার্থীরা মিছিল করছিল। একপর্যায়ে দুষ্টু ছেলেরা গাড়ি ভাঙচুর শুরু করে। পুলিশ সেখানে উপস্থিত হয়ে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। এখন পরিস্থিতি স্বাভাবিক।’

এর আগে বৃহস্পতিবার (১৮ নভেম্বর) হাফ ভাড়া না নেওয়ায় ঢাকা কলেজের সামনের সড়কে বাস চলাচল বন্ধ করে দেন শিক্ষার্থীরা। ওই সময় যাত্রীদের নামিয়ে কয়েকটি বাস প্রায় এক ঘণ্টা আটকে রাখেন তারা।

শিক্ষার্থীদের অভিযোগ, প্রতিদিন অনেক শিক্ষার্থী বাসে চলাচল করলেও তাদের থেকে হাফ ভাড়া নেওয়া হচ্ছে না। উল্টো বাসচালক ও হেলপাররা শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার করেন।

এখন থেকে অর্ধেক ভাড়া নিবে রাইদা, ৫০টি বাস আটক করল শিক্ষার্থীরা

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
আইনশৃঙ্খলা বাহিনী

আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের গুলি ছোড়েনি : প্রেস উইং

February 6, 2026
শুল্কমুক্ত সুবিধা

জাপানে ৭ হাজারের বেশি পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ

February 6, 2026
Guli biddo

কেউ গুলিবিদ্ধ নয়, দাবি পুলিশের

February 6, 2026
Latest News
আইনশৃঙ্খলা বাহিনী

আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের গুলি ছোড়েনি : প্রেস উইং

শুল্কমুক্ত সুবিধা

জাপানে ৭ হাজারের বেশি পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ

Guli biddo

কেউ গুলিবিদ্ধ নয়, দাবি পুলিশের

শিক্ষক

দেশের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের সব শিক্ষককে ট্যাব দেবে বিএনপি

ঝালকাঠিতে শীতলপাটি উপহার পেয়ে মঞ্চেই শুয়ে পড়লেন জামায়াত আমির

ক্ষমতা

বিএনপি ক্ষমতায় গেলে সংবিধানে ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ সংযোজনের ঘোষণা

জাবের

ইনকিলাব মঞ্চের আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ

আইডি কার্ড

ভোটার আইডি কার্ড অনলাইনে কিভাবে ডাউনলোড করবেন?

ক্ষমতা

প্রায় ১০ লাখ নতুন চাকরির প্রতিশ্রুতি বিএনপির

ইসি মাছউদ

লুট হওয়া অধিকাংশ অস্ত্র উদ্ধার হয়েছে : ইসি মাছউদ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.