জুমবাংলা ডেস্ক: শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকরের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা।

Advertisement

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকাল ১০টার দিকে কলেজের মূল ফটকের সামনের মিরপুর রোডে শিক্ষার্থীরা প্রথমে বিক্ষোভ ও পরে সড়ক অবরোধ করে।

সরেজমিন দেখা যায়, শিক্ষার্থীরা অবিলম্বে হাফ ভাড়া কার্যকরসহ তাদের সঙ্গে পরিবহন শ্রমিকদের দুর্ব্যবহার বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এ সময় বেশ কয়েকটি গাড়িও আটকে দেন শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরেই দাবি ছিল গণপরিবহনে শিক্ষার্থীদের হাফপাস নিশ্চিত করা। কিন্তু হাফপাস না দিয়ে উল্টো শিক্ষার্থীদের সঙ্গে প্রায়ই বাজে ব্যবহার করেন পরিবহন শ্রমিকরা। এতে রাজধানীর বিভিন্ন রুটে চলাচলকারী কলেজে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে হয়। তাই এসব শিক্ষার্থীদের দাবি, অবিলম্বে যেন হাফপাস নিশ্চিত করা হয়। এছাড়াও পরিবহন শ্রমিকরা যেন শিক্ষার্থীদের সঙ্গে খারাপ আচরণ না করেন।

এরপর তারা মিরপুর রোডে মিছিল করেন এবং বাস থামিয়ে ‘হাফ পাস আছে’ লেখা স্টিকার লাগিয়ে দেন।

পুলিশের পক্ষ থেকে রাস্তা ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করা হলে তারা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন। শিক্ষার্থীরা বলেন, আজকের মধ্যে সমস্যার সমাধান না হলে শনিবার থেকে কঠোর আন্দোলন শুরু করবেন তারা।

ঢাকা কলেজের শিক্ষার্থী রাশেদুল ইসলাম বলেন, কলেজের সামনে দিয়ে যাতায়াত করা গাজীপুর-এয়ারপোর্টগামী বিকাশ, ভিআইপি-২৭, মিরপুরগামী মিরপুর লিংক, মিরপুর মেট্রোসহ বিভিন্ন পরিবহনে শিক্ষার্থীদের সঙ্গে বাজে ব্যবহার করা হয়। তারা হাফ ভাড়া নিতে চায় না। আমাদের সুস্পষ্ট দাবি ঢাকা কলেজের শিক্ষার্থীদের থেকে হাফ ভাড়া নিতে হবে।

তবে এ বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের প্রস্তাব দিয়েছে ঢাকা কলেজের শিক্ষকরা। সকাল সাড়ে ১০টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন ঢাকা কলেজের শিক্ষক পরিষদ সম্পাদক ড. আব্দুল কুদ্দুস সিকদার, কোষাধ্যক্ষ ওবায়দুল করিম রিয়াজ, দক্ষিণ হলের তত্ত্বাবধায়ক মোহাম্মদ আনোয়ার মাহমুদ, নিবিড় পর্যবেক্ষণ কমিটির আহ্বায়ক অধ্যাপক সঞ্জয় বিশ্বাসসহ সিনিয়র শিক্ষকরা। তবে শিক্ষার্থীরা তাদের দাবিতে অনড় রয়েছেন।

এদিকে সকাল ১১টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়।

নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কাইয়ুম বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে বাসে অর্ধেক ভাড়া নেওয়ার দাবিতে আজ ঢাকা কলেজের শিক্ষার্থীরা জড়ো হয়েছিল। আমরা তাদের সঙ্গে কথা বলে সড়ক ছেড়ে দিতে বলেছি। শিক্ষার্থীদের এই সমস্যা নিয়ে আমরা বাস মালিকদের সঙ্গে কথা বলবো।

৭ কলেজের কলা অনুষদে প্রথম হয়েছেন মাদরাসাছাত্র নাজমুল

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.