Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক হামলায় আহত মমতা, বিজেপি বলছে ‘নাটক’
আন্তর্জাতিক প্রবাসী খবর

হামলায় আহত মমতা, বিজেপি বলছে ‘নাটক’

By জুমবাংলা নিউজ ডেস্কMarch 11, 2021Updated:March 11, 20212 Mins Read

হামলায় আহত মমতা, বিজেপি বলছে ‘নাটক’

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের নন্দীগ্রামে নির্বাচনী প্রচারণায় গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার ঘটনায় চলছে রাজনৈতিক দোষারোপ। এ ঘটনার পর মমতা দাবি করেন, চার-পাঁচজন মিলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে।

এদিকে ভারতের শাসক দল বিজেপির নেতারা বলছেন, দুর্ঘটনাকে হামলা বলে চালিয়ে দিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে সহানুভূতি আদায়ের জন্য ‘নাটক’ করছেন তিনি।  খবর এনডিটিভির

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে প্রার্থী হয়েছেন মমতা। বুধবার মনোনয়নপত্র জমা দিয়ে নন্দীগ্রামে প্রচারণায় নেমেছিলেন তৃণমূল কংগ্রেসের নেত্রী। রেয়াপাড়ায় একটি মন্দিরে পূজা দিয়ে বেরোনোর সময় তাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এতে তার মাথা, কপাল ও পায়ে আঘাত লাগে। গোটা ঘটনায় ষড়যন্ত্র রয়েছে বলেও অভিযোগ করেন মমতা।

Advertisement

ঘটনার পরপরই দেহরক্ষীরা মমতাকে টেনে তুলে গাড়িতে ওঠান এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরে সড়কপথে কলকাতায় ফিরিয়ে নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

হাসপাতালের বরাত দিয়ে এনডিটিভির খবরে বলা হয়, মমতার চিকিৎসার জন্য প্রাথমিকভাবে পাঁচ সদস্যের একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এক্স-রে করার পর তার চোট গুরুতর হলে রাতেই পায়ে প্লাস্টার করা হবে। এমনটা হলে বেশ কয়েক দিন হাসপাতালে থাকতে হতে পারে তৃণমূল কংগ্রেসের নেত্রীকে।

এদিকে পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে বিজেপির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় বলেন, ‘এটা নিছক একটি দুর্ঘটনা। অথচ তিনি (মমতা) এটাকে হামলার রূপ দিতে চাইছেন, যা গ্রহণেযাগ্য নয়। ওই সময় চারপাশে নিরাপত্তা কর্মকর্তারা তাকে ঘিরে ছিলেন।’

এছাড়া পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির ভাইস প্রেসিডেন্ট অর্জুন সিংহ প্রশ্ন রেখে বলেন, ‘তার (মমতার) গাড়িবহরে কি তালেবানরা হামলা করেছে? ওই সময় তার চারপাশে পুলিশ ও আইপিএস নিরাপত্তা কর্মকর্তারা ছিল। কে তার পাশে ঘেঁষবে? হামলা নয়, বরং ভোটের আগে সহানুভূতি আদায়ের জন্য নাটক করছেন তিনি।’

এদিকে এ ঘটনায় নিন্দা জানিয়ে টুইট করেছেন আম আদমি পার্টির নেতা ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেন, ‘মমতা দিদির ওপর হামলার তীব্র নিন্দা জানাই। জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচার করতে হবে। আমি তার দ্রুত আরোগ্য কামনা করি।’

কংগ্রেস নেতা অভিজিত মুখার্জি টুইট করে লিখেছেন, ‘আমি মমতা দিদির দ্রুত আরোগ্য কামনা করি। জড়িতদের অবশ্যই সাজা পেতে হবে। দিদি, আপনি যে কঠিন লড়াইয়ে আছেন তাতে এগিয়ে যাবেন এবং বিজয়ী হবেন।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa