Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ হাসপাতালে ঠাঁই না পেয়ে খোলা আকাশের নিচেই সন্তান প্রসব
ঢাকা বিভাগীয় সংবাদ

হাসপাতালে ঠাঁই না পেয়ে খোলা আকাশের নিচেই সন্তান প্রসব

By Shamim RezaDecember 2, 20192 Mins Read

হাসপাতালে ঠাঁই না পেয়ে খোলা আকাশের নিচেই সন্তান প্রসব
ছবি : সংগৃহীত
Advertisement
জুমবাংলা ডেস্ক : প্রসব যন্ত্রণা নিয়ে সিরাজগঞ্জ ২৫০ শস্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে উপস্থিত হয়েছিলেন সন্তান সম্ভবা এক নারী। কিন্তু হাসপাতালে উপস্থিত চিকিৎসক ও নার্স সবাই মুখ ফিরিয়ে নেন তার থেকে। মুখের ওপর বলে দেন এ হাসপাতালে আপনার চিকিৎসা নেই। পরে সেবা না পেয়ে জনসম্মুখে সন্তান প্রসব করেছেন ওই প্রসূতি।

রোববার রাত সাড়ে ১০টার দিকে সিরাজগঞ্জ ২৫০ শস্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে এই ঘটনা ঘটে।

প্রসূতির পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ সদর উপজেলার রুপসাচর এলাকার মো. আব্দুর রহিমের স্ত্রী রহিমা খাতুন (২২) গর্ভকালীন সমস্যা নিয়ে রোববার রাত ১০টার দিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি হন। ভর্তি হওয়ার পর প্রসবের কোনো ব্যথা অনুভব না হওয়া ও রক্ত স্বল্পতায় ভুগছে এই মর্মে রহিমা খাতুনকে ১০ টা ২০ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক বনশ্রী সাহা ছাড়পত্র দিয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে যেতে বলেন।

ওই সময় কর্তব্যরত চিকিৎসক বনশ্রী সাহা প্রসব বেদনায় ছটফট করতে থাকা প্রসূতি রহিমার চিকিৎসার ব্যবস্থা না করে ফোনে কথা বলতে থাকেন। এ পর্যায়ে রোগীর বেদনা আরও তীব্র হলে প্রসূতির স্বামী মো. আব্দুর রহিম গাইনি ও প্রসূতি ওয়ার্ডের ২য় তলা থেকে চিকিৎসা না পেয়ে নিচে নামিয়ে হাসপাতালের প্রধান ফটক ইমার্জেন্সি রুমের বাইরে সিএনজিতে ওঠানোর সময় জনসম্মুখেই সন্তানের জন্ম দেন রহিমা খাতুন।

এদিকে খোলা পাকা জায়গায় সন্তান প্রসব হওয়ায় নবজাতক গুরুতর আহত হয়। পরে রোগীর স্বজন ও স্থানীয়দের তোপের মুখে নবজাতককে শিশু ওয়ার্ড ও রহিমাকে গাইনি বিভাগে নিয়ে যাওয়া হয়।

এ ঘটনার সত্যতা স্বীকার করে গাইনি ও প্রসূতি ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স ফাহমিদা খাতুন ও শিল্পী খাতুন বলেন, প্রসূতি রহিমাকে ডাক্তার বনশ্রী সাহা ছাড়পত্র দিয়েছিলো, তাই তাকে চলে যেতে বলেছিলাম।

প্রসূতির স্বামী আব্দুর রহিম ক্ষোভ প্রকাশ করে বলেন, তার স্ত্রী যখন প্রসব বেদনায় ছটফট করছিলো তখন তিনি বারবার দায়িত্বরত ডাক্তারকে অনুরোধ করেও সেবা পাননি। অবশেষে খোলা আকাশের নিচেই তার স্ত্রীকে সন্তান প্রসব করতে হয়েছে। তিনি এ ঘটনার বিচার চান।

প্রসূতি রহিমা খাতুন বলেন, তিনি যখন প্রসব ব্যথায় কাতর তখন হাসপাতালের সেবিকারাও তাকে সাহায্য করতে আসেনি।

এ বিষয়ে দায়িত্বরত চিকিৎসক বনশ্রী সাহার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি প্রশ্নের সদুত্তর দিতে না পেরে লাইন কেটে দেন।

এ প্রসঙ্গে বঙ্গমাতা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রমেশ চন্দ্র সাহা বলেন, বিষয়টি আমি জানতে পেরেছি। তবে চিকিৎসক প্রসূতির অবস্থা একটু জটিল হওয়ায় ছাড়পত্র প্রদান করেছিলেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
গ্রেফতার

মাগুরায় ইয়াবাসহ গ্রেফতার ফায়ার সার্ভিস কর্মী

June 26, 2026
Gas

সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে চারজনের মৃত্যু

June 26, 2026
স্কুলছাত্র

‘স্কুলছাত্র গুলি খাবে, তারপরও আপনি ওসি থাকবেন, এটা হয় না’

June 26, 2026

Latest News

গ্রেফতার

মাগুরায় ইয়াবাসহ গ্রেফতার ফায়ার সার্ভিস কর্মী

Gas

সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে চারজনের মৃত্যু

স্কুলছাত্র

‘স্কুলছাত্র গুলি খাবে, তারপরও আপনি ওসি থাকবেন, এটা হয় না’

ভাই-ভাবি গ্রেপ্তার

বাড়িতে ডেকে নিয়ে অন্তঃসত্ত্বা বোনকে হত্যার অভিযোগে ভাই-ভাবি গ্রেপ্তার

বিএনপি কর্মী

দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন বিএনপি কর্মী

Train

ট্রেনের ইঞ্জিনে মিলল ১৬ কেজি গাঁজা, চালক আটক

চোরাই

চেকপোস্টে ধরা পড়ল চোরাই মোবাইলের চালান, রামপুরায় গ্রেফতার ১

arif-hazra

মিয়াজাকিতে নতুন আশা

জব্দ

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, ৫৩ কেজি গাঁজা ও ৫৫টি গরুসহ ২৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa